প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২১:৩৯
৫ জানুয়ারি ইত্তেফাকে প্রকাশিত ‘ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের দুই সদস্যের পদ বাতিল ও স্থগিত’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সমকালের সিনিয়ির সাব-এডিটর খায়রুল আলম ও জনকণ্ঠের সিনিয়র সাব-এডিটর শামসুল আলম সেতু। প্রতিবাদপত্রে তারা বলেন, আমরা সংগঠনের শৃঙ্খলাবিরোধী কোন কাজ করিনি। এ ধরনের মৌখিক এবং লিখিত অভিযোগও আনা হয়নি। দফতর সম্পাদকের স্বাক্ষরবিহীন সংবাদ বিজ্ঞপ্তিটি ভুয়া বলে ধারণা করছি।