টাঙ্গাইলের মধুপুরে স্কুল ছাত্রী গণধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত পাঁচজনের চারজনকে গতকাল রবিবার তিনদিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিকে একদিনের রিমান্ড শেষে আগেই কারাগারে পাঠানো হয়।
গতকাল সকালে আসামি নূরুজ্জামান, মনিরুজ্জামান, শাহজাহান আলী ও হারুনুর রশিদকে আদালতে প্রেরণ করা হয়। আদালত আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। মামলার অপর আসামি বীথি আক্তার ইভাকে একদিনের রিমান্ড শেষে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। গতকাল দুপুর থেকে বিকাল পর্যন্ত কয়েকবার এ ব্যাপারে ওসির সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। বীথি আক্তার ইভা পুলিশ রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে ওসি শুক্রবার জানিয়েছিলেন। ৬ ডিসেম্বর বীথি আক্তার ইভা নামে ঐ স্কুল ছাত্রীকে তার এক বান্ধবী কৌশলে মধুপুর নিয়ে যায়। সেখানে তাকে গণধর্ষণ করা হয়। মেয়েটি এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছে।
