সৌদি আরবে বাংলাদেশের শ্রম বাজার আরো সম্প্রসারিত হবে

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২১:৪৫
সৌদি আরবে বাংলাদেশের শ্রম বাজার আরো সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সফররত সৌদি মজলিসে শুরার স্পিকার ড. শেখ আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ। স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদের আমন্ত্রণে তিনদিনের সফরে গতকাল রবিবার তিনি ঢাকা আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি সাংবাদিকদের আরো বলেন, সৌদি সরকার বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বন্ধ করেনি বরং জনশক্তি রপ্তানির ক্ষেত্রে একটি প্রক্রিয়া অনুসরণ করছে মাত্র। এখন থেকে বাংলাদেশ নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সৌদিতে জনশক্তি রপ্তানি করতে পারবে। সৌদি স্পিকার তার দেশের মজলিসে শুরার একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে স্বাগত জানান বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ অ্যাডভোকেট। শেখ আবদুল্ল¬াহ বিন মোহাম্মদ সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সৌদি কূটনীতিক খালাফ হত্যাকারীদের চিহ্নিত করে তাদের বিচার করায় তার সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান এবং সন্তোষ প্রকাশ করেন। প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক বহু পুরানো ও ঐতিহাসিক। তিনি সৌদি আরবকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লে¬খ করে বলেন, সৌদি আরব মুসলিম বিশ্বের তীর্থস্থান এবং তারা সারা পৃথিবীর মুসলমানদের নেতৃত্ব দিচ্ছে। স্পিকার ভ্রাতৃপ্রতীম মুসলিম দেশ দুটির দীর্ঘদিনের গভীর সম্পর্কের কথা উলে¬খ করে বলেন, ক্রমান্বয়ে এ সম্পর্ক আরো বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে দুদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে। তিনি সৌদি সরকার ও জনগণকে বাংলাদেশ সরকারের শুভেচ্ছা জানান এবং সৌদি আরবকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে উল্লে¬খ করেন। প্রতিনিধিদলের বাংলাদেশে অবস্থানকালে দুদেশের জনগণের কল্যাণের বিষয়াদি নিয়ে আলোচনা হবে বলে স্পিকার আশাবাদ ব্যক্ত করেন। স্পিকার বলেন, সৌদি আরবে দক্ষ ও অদক্ষ শ্রমিকসহ ডাক্তার, প্রকৌশলী ও নার্স এবং বহু পেশার লাখ লাখ বাংলাদেশি কাজ করছে। তিনি এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। জবাবে সৌদি আরবের মজলিসে শুরার চিফ ড. শেখ আব্দুল্ল¬াহ বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোয় স্পিকারকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ সফরে আসতে পারায় তিনি মহান আল্ল¬াহতায়ালার প্রতি শুকরিয়া আদায় করেন। তিনি সৌদি সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তার এ সফরের ফলে দুদেশের সম্পর্ক আরো সৃদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিমানবন্দরে সৌদি-বাংলা সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারম্যান বজলুল হক হারুন এমপি এবং মো. সফিকুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন। বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ এন. এ. আল বুসাইরিসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুর রহমানসহ জাতীয় সংসদের সংশ্লি¬ষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।