এএমডি ফেনম প্রসেসর

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ১৯:১০
স্মার্ট টেকনোলজিস বাজারে নিয়ে এসেছে এএমডি ব্র্যান্ডের ফেনম টু এক্স৬ ১০৫৫টি মডেলের প্রসেসর। ২.৮০ গিগাহার্জের এই প্রসেসরে রয়েছে ৩ মেগাবাইট এল২ ক্যাশ মেমোরি, ৬ মেগাবাইট এল৩ ক্যাশ মেমোরি এবং ৪০০০ মেগাহার্জ এফএসবি। প্রসেসরটি ৯৫ ওয়াট ইলেকট্রিসিটি ব্যবহার করে। ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ প্রসেসরটির মূল্য ১১,৫০০ টাকা। ফোন :০১৭৩০৩১৭৭৬৮।