তুষারপাত যেসব দেশের খুব পরিচিত একটি ঘটনা সেসব দেশে স্নোম্যান বা তুষারমানব বানানোর বিষয়টিও বেশ পরিচিত। আর তুষার জমিয়ে বানানো মানবাকৃতির এই প্রতিকৃতি বানানোর ক্ষেত্রেই চমত্কার একটি রেকর্ড নিজেদের দখলে রেখেছেন আমেরিকার মেইনের বেথেল শহরের অধিবাসীরা। ২০০৮ সালে ২৬ ফেব্রুয়ারি এই অধিবাসীরা তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে স্নো-ওম্যান বা তুষার মানবীটি তৈরি করেন সেটিই বরফ দিয়ে বানানো সবচেয়ে এ ধরনের সবচেয়ে বড় প্রতিকৃতি হিসেবে গিনেজ কর্তৃপক্ষের স্বীকৃতি আদায় করে নেয়। আর বেথেলের অধিবাসীদের বানানো এই স্নো-ওম্যানটির উচ্চতা ছিল ৩৭.২১ মিটার বা ১২২ ফুট ১ ইঞ্চি।
