বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস এসোসিয়েশনের (বাফেডা) ২০১৩-২০১৪ বছরের ২ বছর মেয়াদী নির্বাহী কমিটির নির্বাচন সম্প্রতি এসোসিয়েশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনতা ব্যাংক লিমিটেড-এর সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান এনসিসি ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান ।
নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও ম্যাক ক্যাবি, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম, ফরিদ উদ্দিন, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহম্মেদ চৌধুরী, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতিখার এবং মিউচুয়েল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান। - প্রেস বিজ্ঞপ্তি
