ব্যবসায় উদ্যোগ
কামরুল হাসান দিপু
প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ
গ্রীনফিল্ড কলেজ, মিরপুর-ঢাকা
১.সম আয়-ব্যয় বিশ্লেষণ মুনাফা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হাতিয়ার। নিচের কোনটি সম আয়-ব্যয় বিন্দুর সূত্র?
নিচের কোনটি সঠিক?
ক.i খ.ii গ.iii ঘ.i, ii, iii
২. কোনো ব্যবসায়ীর স্থায়ী ব্যয় ৫,০০০ টাকা, একক প্রতি বিক্রয়মূল্য ১২ টাকা এবং একক প্রতি উত্পাদন ব্যয় ১০ টাকা, এখানে — একক বিক্রয় করলে আয়-ব্যয় সমান হবে।
(i)২,৫০০ একক
(ii) ২,০০০ একক
(iii) ৫,০০০ একক
নিচের কোনটি সঠিক?
ক.i খ. ii গ.iii ঘ.i, ii, iii
৩.জনাব জুবের আলীর কেইস স্টাডি থেকে জানা যায় তিনি -
(i) অত্যন্ত বিনয়ী ছিলেন
(ii) অকৃপণভাবে ব্যয় করতেন
(iii) একজন সফল উদ্যোক্তা ছিলেন
নিচের কোনটি সঠিক?
ক.i খ. ii গ.iii ঘ.i, ii, iii
৪.মিস্ তিন্নি যদি সেবামূলক ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করতে চায় তবে তার জন্যে কোনটি প্রযোজ্য হবে?
ক.ফামের্সী খ. হোটেল
গ.কাঠ থেকে চেয়ার ঘ. স্টেশনারি শপ
৫ .তুমি যদি একজন সফল উদ্যোক্তা হতে চাও তবে কীভাবে উত্পাদন প্রক্রিয়ার নতুন কৌশল গ্রহণ এবং তা ব্যবহার করবে?
ক.উদ্ভাবনী শক্তির বলে খ. কৌশল ও সততার বলে
গ. পেশাগত অভিজ্ঞতার বলে ঘ.সৃজনশীলতার বলে
৬.বাংলাদেশে বর্তমানে প্রচলিত শ্রমিক ক্ষতিপূরণ আইন কত সালে প্রণীত হয়?
ক.১৯২৩ সাল খ.১৯৩৬ সাল
গ.১৯৬৫সাল ঘ.১৯৬৯ সাল
৭.‘অর্থের অপচয়’ ক্ষুদ্র ব্যবসায়ের কোন ধরনের অসুবিধা?
ক.পেশাগত খ.পারিবারিক
গ.সামাজিক ঘ.ব্যক্তিগত
৮.মাসুম একজন বেকার যুবক। সে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হতে চাইলে কোনটি করতে পারে?
ক.দরজির কাজ খ.বীমা ব্যবসায়
গ.প্রক্রিয়াজাতকরণ কাজ ঘ. বেসরকারি চাকরি
** নিচের উদ্দীপকটি পড় এবং ৯-১১ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব রুবেল সঠিকভাবে একটি প্রকল্প নির্বাচন করতে চান। এজন্য তিনি প্রকল্প নির্বাচনের একটি ধাপ অত্যন্ত সাবধানতা ও গুরুত্বের সাথ বিশ্লেষণ করছেন। কারণ একটি সফল প্রকল্প প্রণয়ন তাকে সাফল্য এনে দিতে পারে
৯.জনাব রুবেল প্রকল্প নির্বাচনের জন্যে কোন বিষয়টি সর্বপ্রথম বিবেচনা করবেন?
ক. ভোক্তার আয় খ.রাজনৈতিক স্থিতিশীলতা
গ.আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘ.লোকসংখ্যা
১০.প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে আব্দুল্লাহ সাহেবকে কতগুলো অর্থণৈতিক উপাদান বিবেচনা করতে হয়?
ক.১ খ.৫ গ.৩ ঘ.৪
১১.প্রকল্প নির্বাচনের জন্যে আব্দুল্লাহ সাহেব কোন পর্যায় থেকে চিন্তা-ভাবনা শুরু করেছেন-
ক.প্রকল্প ধারণার উত্স থেকে
খ.প্রকল্প ধারণার উন্নয়ন থেকে
গ.প্রকল্প চিহ্নিতকরণ থকে ঘ.পণ্য নির্বাচন থেকে
১২.মাশুক সাহেব শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে চান। বাংলাদেশের কোন এলাকায় শিল্প প্রতিষ্ঠান স্থাপন করলে তিনি ২৫ ভাগ বিনিয়োগ ভাতা পাবে?
ক.অনুন্নত খ.স্বল্পোন্নত গ.উন্নত ঘ.গ্রামে
১৩.বেসরকারি সাহায্য সংস্থা ব্রাক গঠনের কারণ-
(i)ক্ষুদ্র শিল্প উন্নয়ন
(ii) উত্পাদন কেন্দ্র উন্নয়ন
(iii) শিল্প ক্ষেত্রে উত্পাদনশীলতা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক.i খ. ii গ.i, ii ঘ.i, iii
১৪.রপ্তানিমুখী শিল্পগুোকে উত্পাদিত পণ্য বিদেশে রপ্তানি করার পূর্বে কার অনুমোদন নিতে হয়?
ক.এফ,বি, আই, সি, সি-এর খ. চেম্বার অব কমার্সের
গ.রপ্তানি উন্নয়ন ব্যুরোর ঘ.সরকারের
১৫.লেনদেনের প্রমাণ পত্র কি?
ক.ক্যাশ বই খ.ভাউচার
গ.খতিয়ান ঘ.চূড়ান্ত বই
পরবর্তী অংশ আগামীকাল
উত্তর:১গ,২ক,৩ক,৪খ,৫ক,৬গ,৭ক,৮ক,৯ক,১০গ,১১গ,১২ক,১৩গ,১৪ঘ,১৫খ,
সাধারণ বিজ্ঞান
জ্যোতি ভুষন বিশ্বাস, প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
প্রশ্ন: শিমুল কী ধরনের তন্তু?
উত্তর: ভাঁসকুলার তন্তু।
প্রশ্ন: প্রাকৃতিক আঁঁঁশের মধ্যে সবচেয়ে শক্ত কোনটি?
উত্তর: সিল্ক।
প্রশ্ন: গবেষণাগারে রাসায়নিক বিক্রিয়ায় যেসব তন্তু উদ্ভাবিত হয়েছে সেগুলোকে কী বলে?
উত্তর: কৃত্রিম তন্তু।
প্রশ্ন: রেয়ন কোন শ্রেণীর তন্তু?
উত্তর: সেলুলোজিক।
প্রশ্ন: প্রথম উদ্ভাবিত সিনথেটিক তন্তু কী?
উত্তর: নাইলন।
প্রশ্ন:কোকুন থেকে সুতা উত্তোলনের প্রক্রিয়াকে কী বলে?
উত্তর: রিলিং।
প্রশ্ন: রেশম পোকা থেকে যে গুটি তৈরি হয় তার নাম কী?
উত্তর: কোকুন।
প্রশ্ন: লিনেন তন্তুর জন্য যে কম্বিং করা হয় তাকে কী বলে?
উত্তর: হেলকিং।
প্রশ্ন: স্পিনিং বলতে কী বোঝায়?
উত্তর: সুতাকাটা।
প্রশ্ন: কোন তন্তুকে কাডিং এবং কম্বিং করা হয়?
উত্তর: লিনেন।
প্রশ্ন: সুতার কাউন্ট নির্ণয়ের প্রচলিত পদ্ধতি কয়টি?
উত্তর: তিনটি।
প্রশ্ন: অদ্রবণীয় রঙকে কী বলা হয়?
উত্তর: পিগমেন্ট।
প্রশ্ন: উইলিয়াম হেনরি পারকিন কত সালে রঙ তৈরির পদ্ধতি আবিষ্কার করেন?
উত্তর: ১৯৫৬ সালে।
প্রশ্ন: ক্ষারীয় রঙ আবিষ্কার হয়েছিল কী থেকে?
উত্তর: অ্যানিলিন থেকে।
প্রশ্ন: পিগমেন্ট রঙ কী কাজে ব্যবহূত হয়?
উত্তর: ছাপার কাজে।
প্রশ্ন: কোনটির ডিপ ডাইং করা হয়?
উত্তর: পিস ডাইং।
প্রশ্ন: বস্ত্রের ছাপ দিয়ে রঙ লাগানোকে কী বলে?
উত্তর: প্রিন্টিং।
প্রশ্ন: যেসব রঞ্জক পদার্থ পানি বা অন্য কোনো তরলে দ্রবীভূত হয? না, সেগুলোর সাধারণ নাম কী?
উত্তর: পেইন্ট।
প্রশ্ন: সব ধরনের ভার্নিশ তৈরি করতে যে উপাদানটি প্রয়োজন হয় তা কী?
উত্তর: রজন।
প্রশ্ন: কৃত্রিম রজন কী?
উত্তর: ফেনল।
প্রশ্ন: পেইন্টের মূল উপাদান কী?
উত্তর: পিগমেন্ট, মাধ্যম ও দ্রাবক থিনার।
প্রশ্ন: কোনো গাছের ছাল বা বাকল থেকে দুধের মতো সাদা যে সর বের হয় তার সাধারণ নাম কী?
উত্তর: ল্যাটেক্স।
প্রশ্ন: ল্যাটেক্স মাধ্যমে পিগমেন্ট মিশ্রণে যে রঙ উত্পন্ন হয় তার নাম কী?
উত্তর: ইমালশান পেইন্ট।
প্রশ্ন: থ্যালোসায়নাইন কোন বর্ণের পিগমেন্ট?
উত্তর: নীল ও সবুজ।
প্রশ্ন: নিষ্ক্রিয় পিগমেন্ট কী?
উত্তর:ট্যালক, মাইকা, ক্যাসসিয়াম কার্বনেট ক্লে।
প্রশ্ন: কোন পিগমেন্ট রঞ্জনের ওপর কোনো প্রভাব ফেলে না?
উত্তর: নিষ্ক্রিয় পিগমেন্ট।
প্রশ্ন: বাস্তুসংস্থান বলতে কী বোঝায়?
উত্তর: জড় পরিবেশ ও জীব সমপ্রদায়ের মধ্যকার সম্পর্ক।
প্রশ্ন: উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ বিশ্লিষ্ট হয়ে কী তৈরি হয়?
উত্তর: হিউমাস।
প্রশ্ন:সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য তেরি করে?
উত্তর: শর্করা।
প্রশ্ন: প্রকৃতির খাদ্য-শৃঙ্খল কত রকম হয়?
উত্তর: তিন।
প্রশ্ন: কারা বিভিন্ন সারির মৃতদেহ ও বর্জ্য পদার্থ থেকে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে?
উত্তর: বিয়োজক।
প্রশ্ন: সুন্দরবনের মাটি কেমন?
উত্তর: এঁটেল ও কর্দমাক্ত।
প্রশ্ন: জরায়ুজ অঙ্কুরোদগমের বৈশিষ্ট্য কী?
উত্তর: গাছে থাকা অবস্থাতেই বীজের অঙ্কুরোদগম হয়।
প্রশ্ন: কৃত্রিম বাস্তুসংস্থান কাকে বলে?
উত্তর: উদ্ভিদ ও প্রাণী প্রতিপালনের ব্যবস্থাকে।
প্রশ্ন:বাংলাদেশের বিখ্যাত ম্যানগ্রোব বনভূমি কী?
উত্তর: সুন্দরবন।
প্রশ্ন: উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ বিশ্লিষ্ট হয়ে কী তৈরি হয়?
উত্তর: ইউরিয়া ও হিউমাস।
প্রশ্ন: খাদ্য শৃঙ্খলে কে একমাত্র স্বনির্ভর?
উত্তর: সবুজ উদ্ভিদ।
প্রশ্ন: পরভোজী জীবগুলোকে কী বলা হয়?
উত্তর: খাদক।
সামাজিক বিজ্ঞান
মুহাম্মদ শাহীন আল মামুন
সহকারী শিক্ষক
বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল।
গতকালের পর
৩১। দাম ও যোগানের সম্পর্ক কেমন?
ক) সরাসরি খ) সমমুখী
গ) বিপরীতমুখী ঘ) কও খ উভয়ই
৩২। প্রান্তিক উপযোগ কত হলে মোট উপযোগ সর্বোচ্চ হয়?
ক) শূণ্য খ) এক গ) দশ ঘ) সর্বোচ্চ
৩৩। দাম ও চাহিদার সম্পর্ক কেমন ?
ক) বিপরীতমুকী খ) একই
গ) সরাসরি ঘ) সমমুখী
৩৪। বিনিয়োগের ভিত্তি কোনটি?
ক) অভাব খ) সম্পদ গ) সঞ্চয় ঘ) সূর্যমুখী
৩৫। বাজারের কয়টি প্রয়োজনীয় বৈশিষ্ট্য রয়েছে?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
৩৫.উত্পাদনের উপাদানসমূহকে কয় ভাগে ভাগ করা যায়?
ত) ৪ খ) ৩ গ) ২ ঘ) ১
৩৬। উত্পাদনের আদি ও মৌলিক উপাদান কোনটি?
ক) শ্রম খ) ভূমি গ) মূলধন ঘ) সংগঠন
৩৭। উত্পাদনের উত্পাদিত উপাদান কোনটি?
ক) মূলধন খ) শ্রম গ) ভূমি ঘ) সংগঠন
৩৮। শ্রমের যোগান কয়টি বিষয়ের ওপর নির্ভর করে?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
৩৯। বৃহদায়তন শিল্পের প্রধান বৈশিষ্ট্য কি?
ক) শ্রম বিভাগ খ) অধিক শ্রমিক
গ) শ্রমের যোগান ঘ) স্বল্প শ্রমিক
৪০। মূলধন বৃদ্ধি কয়টি বিষয়ের উপর নির্ভর করে?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
৪১। চিনি উত্পাদনের জন্য ব্যবহূত আখ কোন ধরনের উত্পাদন?
ক) ভূমি খ) শ্রম গ) মূলধন ঘ) সংগঠন
৪২। নিচের কোনটি মূলধন?
ক) শ্রমিকের দক্ষতা খ) মাটির উর্বর শক্তি
গ) খনিজ দ্রব্য ঘ) যন্ত্রপাতি
৪৩। মূলধন গঠন কিসের উপর নির্ভরশীল?
ক) সঞ্চয়ের ইচ্ছা খ) সঞ্চয়ের সামর্থ্য
গ) বিনিয়োগের সুযোগ সুবিধা ঘ) সবগুলোই
৪৪। শ্রমের যোগান কিসের উপর নির্ভর করে?
ক) সংগঠকের দক্ষতার উপর খ) শ্রমিকের যোগ্যতার উপর
গ) শ্রমিকের মজুরির উপর ঘ) শ্রমের দক্ষতার উপর
৪৫। দ্রব্য বিনিময়ের প্রধান অসুবিধা কি?
ক) অভাবের অসামঞ্জস্যতা খ) দ্রব্যের অভিভাজ্যতা
গ) সঞ্চয়ের অসুবিধা ঘ) ঋণ পরিশোধের অসুবিধা
৪৬। চুড়ি ও অলংকার অর্থ হিসেবে গণ্য ছিল কোন কোন দেশে?
ক) অস্ট্রেলিয়া খ) আমেরিকা গ) আফ্রিকা ঘ) ভারত
৪৭। তামাক পাতা অর্থ হিসেবে গণ্য হত কোন দেশে?
ক) অস্ট্রেলিয়া খ) আমেরিকা
গ) আফ্রিকা ঘ) ভারত
৪৮। যে বস্তু দেনা পাওনা মেটাবার কাজে ব্যবহূত হয় তাকে অর্থ বলে? কে বলেছেন?
ক) সেয়ার্স খ) কোল
গ) এরিস্টল ঘ) হেরাডোটার্স
৪৯। অর্থের কার্য কয়টি?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
৫০। সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে কোনটি?
ক) অর্থ খ) গরু গ) চুড়ি ঘ) তামাক
৫১। সামাজিক মর্যাদা ও নিশ্চয়তার প্রতীক কোনটি?
ক) বংশ খ) অর্থ গ) বিভব ঘ) একটিওনা
৫২। উদ্দেশ্যে ও কার্যাবলির ভিত্তিকে ব্যাংক সমূহ কয়টি শ্রেণীতে বিভক্ত?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
৫৩। দেশের কাগজী মুদ্রা প্রচলনের একমাত্র অধিকারী হলো-
ক) বাণিজ্যিক ব্যাংক খ) গ্রামীণ ব্যাংক
গ) সমবায় ব্যাংক ঘ) কেন্দ্রীয় ব্যাংক
৫৪। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
ক) সোনালী ব্যাংক খ) বাংলাদেশ ব্যাংক
গ) জনতা ব্যাংক ঘ) অগ্রণী ব্যাংক
৫৫। ব্যাংকের আমানত সাধারণত কয় প্রকার?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
৫৬। বাণিজ্যিক ব্যাংকের দ্বিতীয় প্রধান কাজ কোনটি?
ক) আমানত গ্রহণ করা খ) ঋণদান করা
গ) হুন্ডি বাট্টা করা ঘ) অর্থ স্থানান্তর করা
৫৭। সরকারের ব্যাংক কোনটি?
ক) কেন্দ্রীয় ব্যাংক খ) বাণিজ্যিক ব্যাংক
গ) শিল্প ব্যাংক ঘ) কৃষি ব্যাংক
৫৯। ঋণদানের শেষ আশ্রয়স্থল কোনটি?
ক) বাণিজ্যিক ব্যাংক খ) শিল্প ব্যাংক
গ) কেন্দ্রীয় ব্যাংক ঘ) কৃষি ব্যাংক
৫৯। কৃষি ব্যাংকের মূলধনের পরিমাণ কত?
ক) ২০ কোটি খ) ১৫ কোটি
গ) ২৫ কোটি ঘ) ১০ কোটি
৬০। শিল্প ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৭১ সালে খ) ১৯৭২ সালে
গ) ১৯৭৩ সালে ঘ) ১৯৭৪ সালে
উত্তর :৩১। ঘ, ৩২। ক, ৩৩। ক, ৩৪। গ, ৩৫। ঘ, ৩৬। ক, ৩৭। খ, ৩৮। ক, ৩৯। খ, ৪০। ক, ৪১। গ, ৪২। গ, ৪৩। ঘ, ৪৪।ঘ, ৪৫। ঘ, ৪৬। ক, ৪৭। গ, ৪৮। খ, ৪৯। ক, ৫০। ঘ, ৫১। ক, ৫২। খ, ৫৩। গ, ৫৪। ঘ, ৫৫্ খ, ৫৬। গ, ৫৭। খ, ৫৮।গ, ৫৯। গ, ৬০। ক,
