মানচিত্রে সাধারণ জ্ঞান

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৪৪
বিসিএস, অনান্য চাকুরী প্রত্যাশী, ক্যাডেট কলেজ বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য থাকছে সাধারণজ্ঞান সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা, অসংখ্য তথ্য কিভাবে সহজে মনে রাখবেন তার কিছু কৌশল ও ছন্দ। থাকবে নমুনা প্রশ্ন। যে কোন চাকুরি কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে হারে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে তাতে এ নিয়মিত বিভাগটি আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে নিঃসন্দেহে সাহায্য করবে। সাধারণত মানচিত্রসমূহে আমরা এতদিন সাংকেতিক ভাষার ব্যবহার লক্ষ্য করে এসেছি কিন্তু এই মানচিত্রে রয়েছে দেশের/জেলার গুরুত্বপূর্ণ তথ্য-ইতিহাস, স্থাপনা, স্মরণীয়-বরণীয় ব্যক্তিত্বের সচিত্র তথ্য। প্রিয়, শিক্ষার্থী বন্ধুরা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার্থীবৃন্দ আজকের ‘মানচিত্রের মাধ্যমে সাধারণ জ্ঞান’ বিভাগে থাকছে খাগড়াছড়ি জেলা। এ জেলা থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে থাকে, সে প্রশ্নগুলো নমুনা প্রশ্নে উল্লেখ করা হলো। আপনি যদি মানচিত্রের সাথে মিলিয়ে এ বিষয়গুলো অধ্যয়ন করেন তাহলে এসব প্রশ্নের উত্তরগুলো আপনার মনে রাখা ও উত্তর দেয়া অনেক সহজ হবে। ছন্দে শেখা, আনন্দে মনে রাখা প্রিয় বন্ধুরা, ‘ছন্দে শেখা, আনন্দে মনে রাখা’ এ বিভাগে আজ থাকছে ‘উপজাতিদের বাসস্থান’ নিয়ে ছন্দ। মনে রাখার দারুণ সব ‘ছন্দ ও কৌশল’ আপনারাও পাঠাতে পারেন এ বিভাগে। *মগরা—বাখারা!;/ গারোরা — মনে শেরা! [অর্থাত্, মগরা বাস করে বান্দরবন, খাগড়াছড়ি ও রাঙামাটি। গারোরা বাস করে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও টাঙ্গাইলে। * মনেরাখুন: হাজংরাও — মনেশেরা! *ত্রিপুরা বা টিপরা, লুসাইও —বাখারা! * মাতৃতান্ত্রিক উপজাতি : গাখাসা! (গারো, খাসিয়া, সাঁওতাল)। [বি.দ্র: মাতৃতান্ত্রিক উপজাতি নয় কোনটি? বহুল প্রচলিত এই প্রশ্নটি ভুল, বস্তুত গারো ও খাসিয়া উপজাতিরাই কেবল মাতৃতান্ত্রিক, সাঁওতালরা মাতৃতান্ত্রিক নয়, তারা পিতৃতান্ত্রিক। কিন্তু এ প্রশ্নটি এখনো আসছে!! সেক্ষেত্রে উত্তর হবে গাখাসা! বাদে। ] * মারমারা — পটুবাক্স;/ রাখাইনরা : পটুবক্স! [অর্থাত্, মারমারা বাস করে পটুয়াখালী, বান্দরবন ও কক্সবাজার। রাখাইনরা বাস করে পটুয়াখালী, বগুড়া ও কক্সবাজার] *রাজবংশী—রংপুর;/ সাঁওতাল —বরেন্দ্র(রাজশাহী, চাপাই, বগুড়া,দিনা..);/ খাসিয়া ও মনিপুরী — সিলেটে। * মুরং, খুমী, বনযোগী;/ চাক, পাংখোয়া —সব বনে/গহীন বনে! [অর্থাত্, অনেকগুলো উপজাতি গোষ্ঠীই বাস করে বান্দরবানে] *মুসলমান উপজাতি—পাঙন। * বাংলাদেশের উপজাতি নয়: নাগা, জুলু, মাউরি, আফ্রিদি, বুশম্যান ইত্যাদি। ছন্দের ধাঁধা ‘চাকমারা - চট্ট, বাখারা—বৌদ্ধ!’ এর ব্যাখ্যাটি আমরা জানিয়ে দেব আগামি সংখ্যায়। এর মধ্যে আপনি অধ্যয়ন করে ও ভেবে আমাদের পাঠাতে পারেন সঠিক ব্যাখ্যাটি— ফোন : ০১৭১৪-৭০৫৭২৭, ই-মেইল: [email protected] নমুনা প্রশ্ন : হালদা ভ্যালি— কোন জেলায় অবস্থিত? বাংলাদেশে উত্পন্ন হয়ে বাংলাদেশে সমাপ্তি কোন নদীর? পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র কোথায়? সেমুতাং গ্যাসক্ষেত্রটি কোন জেলায় অবস্থিত? এবার মানচিত্র থেকে উত্তরগুলো জানার চেষ্টা করুন।