এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৪৫
জীববিজ্ঞান দ্বিতীয়পত্র আরশোলা (Cockroach) প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জীববিজ্ঞান ২য় পত্রের ৭.৩ আরশোলা (Cockroach) - বিষয়ের ওপর রচনামূলক প্রশ্নোত্তর উপস্থাপন করব, যা ফাইনাল ২০১৩ সালের (সকল বোর্ড) পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন ঃ চিত্রসহ একটি ওমাটিডিয়ামের গঠন ও কাজ বর্ণনা কর। উত্তর ঃ ওমাটিডিয়াম হলো আরশোলার পুঞ্জাক্ষির গঠন ও কার্যকরী একক। আর একটি ওমাটিডিয়াম নিম্নলিখিত অংশগুলো নিয়ে গঠিত ঃ কর্ণিয়া ঃ কর্ণিয়া হলো ওমাটিডিয়ামের বাইরের দিকের বর্ণহীন, স্বচ্ছ এবং উত্তল-ছয়কোণাকৃতির কিউটিকলযুক্ত আবরণী। কাজ ঃ এটি লেন্সের মতো কাজ করে এবং এর মাধ্যমে বাইরের থেকে আলোক রশ্মি ওমাটিডিয়ামে প্রবেশ করে মাত্র। কর্ণিয়াজেন কোষ ঃ এটি কর্ণিয়ার নিচে পাশাপাশি অবস্থিত এক জোড়া কোষ। কাজ ঃ এর নিঃসরণ থেকে কর্ণিয়া তৈরি হয়। ক্রিস্টালাইন কোণ কোষ ঃ কর্ণিয়াজেন কোষের ঠিক নিচে এর অবস্থান, দীর্ঘাকার চারটি কোষ মাত্র। কাজ ঃ ক্রিস্টালাইন কোণকে এটি ঘিরে রাখে এবং ্এদের নিঃসরণ থেকে ক্রিস্টালাইন কোণ তৈরি হয়। ক্রিস্টালাইন কোণ ঃ এটি কোণ কোষে পরিবেষ্টিত একটি স্বচ্ছ মোচাকৃতি অঞ্চল। কাজ ঃ প্রতিসরণশীল অঙ্গ হিসাবে এটি সাধারণতঃ কাজ করে থাকে আর ওমাটিডিয়ামে আলো প্রবেশে সহায়তা করে। আইরিস পিগমেন্ট ঃ এরা দীর্ঘ ও কালো কণিকাবাহী কোষ। এরা কোণ কোষকে বেষ্টন করে রাখে। এই আবরণ আলোকের তীব্রতা অনুযায়ী সংকুচিত কিংবা প্রসারিত হয়। কাজ ঃ তীব্র আলোতে প্রসারিত হয়ে কোণকোষগুলোকে সম্পূর্ণরূপে আবৃত করে রাখে মাত্র। আবার মৃদু আলোতে ইহা সংকুচিত হয়ে উন্মুক্ত রাখে। ৬.রেটিন্যুলার কোষ ঃ কোণ কোষের ঠিক নিচে বৃত্তাকারে অবস্থিত দীর্ঘাকার ৭ টি কোষ। এদের নিউক্লিয়াস কোণ কোষ সংলগ্ন প্রান্তে অবস্থিত। এরা একদিকে কোণ কোষগুলোর সাথে অন্যদিকে স্নায়ু তন্তুর সাথে সংযুক্ত থাকে। কাজ ঃ আলোক সংবেদী এবং এদের ক্ষরণ র্যাবডোম গঠন করে। ৭. র্যাবডোম ঃ অনুপ্রস্থভাবে রেখান্বিত এবং মাকুর মতো গটন করে। একে ঘিরে উপরিউক্ত ৭টি রেটিন্যুলার কোষ অবস্থিত। কাজ ঃ এর মাধ্যমে আলো গৃহীত হয় মাত্র। ৮. রেটিনাল সিথ ঃ এটা রেটিন্যুলার কোষকে ঘিরে রঞ্জকময় কোষে গঠিত কালো পর্দার একটি আবরণ। কাজ ঃ এটি ট্রতিটি ওমাটিডিয়ামকে পরস্পর থেকে আলাদা করে রাখে এবং আলোর তীব্রতার উপর নির্ভর করে পর্দাটি বিভিন্ন দিকে সঞ্চালিত হয়। ৯. ভিত্তি পর্দা ঃ যে পাতলা পর্দার উপ েওমাটিডিয়াম অবস্থান করে। কাজ ঃ এটি ওমাটিডিয়ামকে ধারণ করে। ১০.স্নায়ুতন্তু ঃ প্রতিটি রেটিন্যুলার কোষ থেকে স্নায়ুতন্তু বেরিয়ে অক্ষিস্নায়ুর সাথে যুক্ত হয়ে থাকে। কাজ ঃ ওমাটিডিয়ামে গৃহীত প্রতিবিম্ব মস্তিষ্কে ধারণ করে থাকে।