মেধাবী মুখ

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৪৫
আমি যেটুকু পড়েছি মনোযোগ দিয়ে পড়েছি লিমন পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। আমি নিয়মিত স্কুলে উপস্থিত থাকি, স্যারদের পাঠদান মনোযোগ সহকারে রপ্ত করি আমি আমার সব কাজ রুটিন মাফিক করি। বছরের শুরুতে আমি সারা বছরের জন্য রুটিন তৈরি করে ফেলি। রুটিনে আমি কোন সময় কোন বিষয়ে পড়বো, কখন খেলবো, কোন সময় বেড়াতে যাবো সব কিছুই রুটিনে উল্লে¬খ থাকে। আমি নিয়মিত স্কুলে উপস্থিত থাকি, স্যারদের পাঠদান মনোযোগ সহকারে রপ্ত করি। যে সমস্ত বিষয় কঠিন মনে হয় তা বার বার পড়ি এছাড়া অন্যান্য সহপাঠীদের সাথে আলাপ আলোচনা করে বিষয়টি সহজ করে নেই। আমি খুব কম পড়ি, তবে যেটুকু পড়ি মনোযোগ দিয়েই পড়ি। মনোযোগ সহকারে পড়লেই প্রাইভেট পড়ার প্রয়োজন হয় না। একঘেয়েমী কাটিয়ে উঠতে বন্ধুদের সাথে গল্পগুজব করি। প্রতি সপ্তাহে সৃজনশীলকাজ, নাটক, আবৃত্তি কর্মশালায় অংশগ্রহণ করি। পড়াশুনার পাশাপাশি প্রয়োজনীয় খেলাধুলা নিয়মিত করে থাকি। আমি মনে করি একজন শিক্ষার্থী যদি নিয়মিত ক্লাশগুলো করে সে ভাল রেজাল্ট করতে পারবে। সেই সাথে যদি শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতি আন্তরিক হন, দায়িত্ববোধ নিয়ে কাজ করেন, তাহলে আর শিক্ষার্থীদের পরনির্ভরশীল হতে হয় না।