যুক্তরাজ্যের ‘গুপ্তচর’কে ক্ষমা করল সংযুক্ত আরব আমিরাত

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২১:০৮

গুপ্তচরবৃত্তির অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত যুক্তরাজ্যের শিক্ষাবিদ ম্যাথিউ হেজকে ক্ষমা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জাতীয় দিবস উপলক্ষে সোমবার সাতশ মানুষকে ক্ষমা করেন আমিরাতের প্রেসিডেন্ট খালিজা বিন জায়েদ আল নাহিয়ান। ক্ষমা পাওয়াদের মধ্যে যুক্তরাজ্যের এই শিক্ষাবিদ রয়েছেন। তবে তার বিরুদ্ধে আনা গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছেন হেজ। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে ৩১ বছরের যুক্তরাজ্যের এই নাগরিক শেষে আরব আমিরাত ত্যাগ করতে পারবেন।