শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল সোমবার (৭ জানুয়ারি) থেকে ১ম বিভাগ ক্রিকেট লীগ শুরু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন প্রধান অতিথি হিসাবে ক্রিকেট লীগের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় এমসিসি ক্লাব বনাম আজাদ স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। আজাদ স্পের্টিং ক্লাব টসে জিতে প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৬৬ রান করে। জবাবে এমসিসি চার উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে বিজয়ী হয়।
মাসব্যাপী এ ক্রিকেট লীগে ১০ টি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করছে। ক্লাবগুলো হলো- সাইকা, শেরপুর ক্রিকেট ক্লাব, সবুজসেনা, দিগন্ত, এমসিসি, সানরাইজ, আজাদ স্পের্টিং ক্লাব, খেলোয়াড় কল্যাণ সমিতি, সোনালী ক্লাব ও জিএসসি।
