নোটিশ বোর্ড

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ২০:৪৩
নতুন বছরের আয়োজনে কে ক্র্যাফট প্রতিবারের মতো এবারও নতুন বছরের শুরুতে কে ক্র্যাফট নতুন নতুন পোশাকের আয়োজন করেছে। শীত উপযোগী বর্ণিল এই আয়োজনে থাকছে বিভিন্ন রকমের শাল, জ্যাকেট, স্কার্ফ, মাফলার, ফতুয়া, পাঞ্জাবি, টি-শার্ট, টপস, পঞ্চ ইত্যাদি। এসব পোশাকের কাট ও স্টিচ সম্পূর্ণ নতুন আঙ্গিকের। ফেব্রিকেও থাকছে বৈচিত্র্য এবং রঙের নানা ধরন। কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে খাদি ও সুতি। শালের সমারোহে থাকছে খাদি ও নরসিংদির ইক্কত। শালগুলোতে বিভিন্ন ধরনের হাতের কাজ অ্যাপ্লিক ও প্রিন্ট রয়েছে। আকর্ষণীয় পঞ্চ এনেছে নতুন মাত্রা। খাদি কাপড়ের সাথে সিল্ক কাপড়ের কম্বিনেশনে পাঞ্জাবি এসেছে ডিফ্রেন্ট লুক। পোশাকগুলোর অলংকরণে ব্যবহূত হয়েছে স্ক্রিন প্রিন্ট, মেশিন এমব্রয়ডারি, হাতের কাজ, টাই অ্যান্ড ডাই, কারচুপির কাজ ইত্যাদি। আর এই বিশেষ আইটেমগুলো পাওয়া যাচ্ছে কে ক্র্যাফটের সবগুলো আউটলেটে। আবর্তনে শীতের শাল এই শীতে দেশজ কিন্তু আধুনিক স্টাইলের শীতের শালের এক সংগ্রহ এনেছে আবর্তন। পার্টি ও ক্যাজুয়াল লুকের শালগুলোতে সমকালীন ট্রেন্ড ফুটে উঠেছে। মূলত এন্ডি সিল্ক এবং খাদির মিশ্রণে শীতের শালগুলো তৈরি করা হয়েছে। সাশ্রয়ী মূল্যের এই শালগুলোতে রয়েছে নানা রকম হাতের কাজ ও সিক্যুয়েন্স। শালগুলো পাওয়া যাবে আবর্তনের আউটলেটগুলোতে। ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি ২৭তম বেসিক ফটোগ্রাফিক ট্রেনিং প্রোগ্রাম আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু করতে যাচ্ছে। প্রায় ২ মাসের এই ট্রেনিং প্রোগ্রামের রেজিস্ট্রেশন চলবে ৪ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত। সময় প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৬টা। এই ট্রেনিং প্রোগ্রামটি সবার জন্য উন্মুক্ত। প্রতি শুক্রবার বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ক্লাস নেওয়া হবে। দুটি ব্যবহারিক ক্লাসসহ ট্রেনিং প্রোগ্রাম শেষে উত্তীর্ণদের সার্টিফিকেট দেওয়া হবে। যোগাযোগ :ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি, নিচতলা, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন :০১১৯৭২৬০৫৫২, ০১১৯৭২৬০৫৫৩। ‘লেদারেক্স’-এর আউটলেট উদ্বোধন আধুনিক ডিজাইন ও অরজিনাল লেদার ব্র্যান্ড পণ্য সামগ্রী নিয়ে ঢাকার গুলশান ১-এ উদ্বোধন হয়েছে লেদারেক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান লেদারেক্স-এর নতুন আউটলেট। গত ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই আউটলেটের উদ্বোধন করেন লেদারেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নাজমুল হাসান। মতিঝিলে টপ লাইন ফেব্রিক্স সম্প্রতি ঢাকার মতিঝিলে যাত্রা শুরু করেছে টপ লাইন ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স। আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ নতুন এ শাখার উদ্বোধন করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর (এমপি)। টপ লাইন ক্রেতাদের পছন্দের বিভিন্ন ব্র্যান্ড রেমন্ড, অরবিন্দ, রিড অ্যান্ড টেইলর, মন্টি সক্টাচ, এভারফ্রেস, লিলেন ইত্যাদি থান কাপড়ে সাজিয়ে তুলেছে। সেঞ্চুরি গ্রুপের মেলা সেঞ্চুরি গ্রুপের সার্বিক ব্যবস্থাপনায় গ্রুপের কর্পোরেট হেড কোয়ার্টার্স, প্রগতি স্বরণী, ঢাকায় গত ১ জানুয়ারি ৫ দিনব্যাপী আয়োজিত হয়েছে সেঞ্চুরি একক আবাসন, পর্যটন ও খাদ্য মেলা। মেলার উদ্বোধন করেন সেঞ্চুরি গ্রুপের চেয়ারম্যান ও চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এমজি আর নাসির। উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা শারমীন লাকী ও মুনমুনসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা ও সমাজের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খাদ্য মেলায় সেঞ্চুরি ফার্ম্স লিমিটেডের উত্পাদিত দুগ্ধজাত পণ্যের প্রদর্শন চলছে। বিনিয়োগ অধিক নিরাপদ ও লাভজনক করতে আকর্ষণীয় অফারে মেলায় প্লট, ফ্ল্যাট ও হোটেলের বুকিং দিয়ে মেগা অফার গ্রহণ করেছেন ক্রেতারা। রাউডির মেগা আয়োজন রাউডি ইভেন্টের উদ্যোগে গত ৩১ ডিসেম্বর রাত ১২টায় জিরো আওয়ারে রাজধানীর অভিজাত পাঁচতারকা হোটেল দ্য ওয়েস্টিনে অনুষ্ঠিত হয়ে গেল পুরাতন বছরের বিদায় এবং নতুন বছরের আগমণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। বছরের শেষ দিন বহু প্রতীক্ষিত থার্টিফার্স্টের গুরুত্বপূর্ণ ক্ষণটি স্মরণীয় করে রাখতে ওইদিন আয়োজন করা হয়েছিল নতুন বছরের কাউন্ট ডাউন, দেশ-বিদেশের খ্যাতিমান পারফর্মারদের পরিবেশনায় মনমাতানো ফ্যাশন শো, জ্যাজ অ্যান্ড ব্লুজ লাইভ, ডিজে পারফর্মেন্স। সামগ্রিক আয়োজনে বিপিএল টি-২০ টিকিট পার্টনার হিসেবে অ্যাকটিভ সার্ভিসেস, সহযোগী পার্টনার হিসেবে গীতাঞ্জলি, প্রেস পার্টনার হিসেবে ইত্তেফাক, রেডিও পার্টনার হিসেবে রেডিও টুডে ৮৯.২ এবং টেলিভিশন পার্টনার হিসেবে চ্যানেল নাইন ছিল।¬ শ্রদ্ধার শীতের পোশাক সময়ের প্রয়োজনকে বিনম্র চিত্তে গ্রহণ করে সবার কাঙ্ক্ষিত স্বপ্নপূরণের প্রত্যাশায়, রঙ এই সময়ে এসে যে উদ্যোগটি গ্রহণ করেছে তার নাম শ্রদ্ধা। যার মধ্যে দিয়ে, শ্রদ্ধাভাজন প্রিয়জনকে প্রতিদিন সুখী করার নিজস্ব ভাবনাগুলো প্রকাশের সুযোগ পাওয়া যাবে। বাংলাদেশ-ইউএই মৈত্রী শপিং কমপ্লেক্সে শ্রদ্ধার আউটলেটে শীতের পোশাকের আয়োজনে কালো, ধূসর, ক্রিম, বাদামী, সবুজ, নীল বা হালকা রং গুরুত্ব পেয়েছে। আয়োজনে রয়েছে কটি ও পাঞ্জাবি সেট, শাড়ি, কুর্তা, ফুলস্লিভ শার্ট, পলো টি-শার্ট, মাফলার ও কানটুপি। শীতের আয়োজনটিতে শাড়ির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে টাঙ্গাইলের সুতি ছাড়াও মোটা কাপড়ের ডুপিয়ান সিল্ক, অ্যান্ডি সুতি, মার্সেলাইস সুতি ইত্যাদি। শাড়ির ডিজাইনের সাথে মেচিং করে ওড়না ও শাল করা হয়েছে। টাঙ্গাইল, কুমিল্লা, নরসিংদির তাঁতের খাদি, সুতি ও অ্যান্ডি শালে ব্লক, স্প্রে-ব্লক, অ্যাপ্লিক, এমব্রয়ডারি কাজ করা হয়েছে। এ ছাড়াও শীতের পোশাক-পরিচ্ছদের সাথে বেশকিছু উপহার সামগ্রীও রয়েছে।