পা ল ং চি ং ড়ি স্যু প
উপকরণ :পালং শাক ১/২ কেজি, চিংড়ি ২৫০ গ্রাম, পানি ১ লিটার, কাঁচা মরিচ ৫টি, লবণ পরিমাণমতো, টেস্টিং সল্ট ১/৪ চা চামচ, চিনি ১/২ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ।
প্রণালি :সসপ্যানে পানি গরম করুন। গরম হয়ে গেলে শাক ও চিংড়ি দিয়ে দিন। ২ মিনিট পর লবণ, কাঁচামরিচ, চিনি, টেস্টিং সল্ট দিয়ে আরও ৬ মিনিট জ্বাল দিন। নামানোর আগে লেবুর রস দিয়ে নামিয়ে ফেলুন। হয়ে গেল ঝটপট পালং চিংড়ি স্যুপ।
ট মে টো সু ই ট ক র্ন
উ ই থ চি কে ন স্যু প
উপকরণ :মুরগি ছোট কিউব কাটা ১/২ কাপ, টমেটো মাঝারি ১টি, কর্ণ ১/২ কাপ, ডিম ১টি, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, সয়াসস ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, চিনি ১চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, পানি ১ লিটার, লবণ পরিমাণ মতো।
প্রণালি :মুরগি, টমেটো ছোট করে কেটে নিন। সস প্যানে পানি গরম করুন। এরপর মুরগি, টমেটো ও কর্ন দিয়ে দিন। ২৫ মিনিট জ্বাল হবে। কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে আস্তে আস্তে সসপ্যানে দিতে থাকুন এবং নাড়তে থাকুন। এরপর গোলমরিচ, সয়াসস, চিনি, লবণ দিন। ডিম ফেটিয়ে স্যুপে মিশাতে থাকুন, লেবুর রস দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
স ব জি র ল্যা ন টি ল স্যু প
উপকরণ :মসুর ডাল ১০০ গ্রাম, আলু ১০০ গ্রাম, ফুলকপি ১০০ গ্রাম, বাঁধাকপি ১০০ গ্রাম, গাজর ১০০ গ্রাম, যেকোনো শাক ১০০ গ্রাম, শালগম ১০০ গ্রাম, মুরগির হাড় ২০০ গ্রাম, পেঁয়াজ ১০০ গ্রাম, আদা-রসুন বাটা ১ চা চামচ, হলুদ ১/৪ চা চামচ, মরিচ ১/২ চা চামচ, তেল ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।
প্রণালি :হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে তাতে একে একে সব মসলা দিয়ে কষাতে থাকুন। এরপর মুসুর ডাল, সব সবজি, শাক, মুরগির হাড় ও পানি দিয়ে ৪৫ মিনিট জ্বাল দিন। মুরগির হাড় তুলে ফেলে বাকিটা ব্লেন্ড করুন। আলাদা আলাদা বাটিতে গরম স্যুপ ঢেলে পাউরুটি বা টোস্ট দিয়ে পরিবেশন করুন।
ভে জি টে বে ল ক্রি ম স্যু প
উপকরণ :ফুলকপি ছোট করে কাটা ১ কাপ, গাজর স্লাইস ১ কাপ, বাধা কপি চারকোনা করে কাটা ১ কাপ, পেঁয়াজ পাতা লম্বা করে কাটা ১/৪ কাপ, কাঁচা মরিচ ৫টি, চিনি ১ চা চামচ, লবণ স্বাদমতো, মাখন ১ টেবিল চামচ, ময়দা ৩ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, ফ্রেস ক্রিম ১/২ কাপ।
প্রণালি :কাটা সবজিগুলো হালকা ভাপ দিয়ে নিন। সবজির সিদ্ধ পানি আলাদা করে রাখুন। মাখন গরম করে তাতে ময়দা হালকা ভেজে তুলুন। সবজিসিদ্ধ পানিটা ভাজা ময়দার মধ্যে অল্প অল্প দিয়ে নাড়তে থাকুন। সবজি দিয়ে দিন, কাঁচা মরিচ, পেঁয়াজ পাতা, লবণ, চিনি, সয়াসস একে একে দিয়ে দিন। ২০ মিনিট আস্তে আস্তে জ্বাল দিতে থাকুন। এরপর ক্রিম দিয়ে নেড়ে জ্বাল বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল ভেজিটেবল ক্রিম স্যুপ।
সুস্থ থাকতে
টমেটো
টমেটো পৃথিবীর প্রায় সবদেশেই জনপ্রিয় একটি সবজি। এটি সুস্বাদু এবং অত্যন্ত পুষ্টিকর। টমেটোকে আমরা সবজি হিসেবে ব্যবহার করলেও এটি সবজি না ফল এ নিয়ে বিতর্ক রয়েছে। উদ্ভিদবিদ্যার ব্যাখ্যা অনুযায়ী টমেটো ফল। তারপরও প্রশ্ন থাকে যদি ফলই হয় তাহলে টমেটো মাছ, মাংস, তরকারি, স্যুপ, ফাস্টফুডে ব্যবহার হয় কেন? টমেটো রান্না করেও খাওয়া যায়। আবার পাকা টামেটো সালাদ করেও খাওয়া হয়। টমেটো কাঁচা-পাকা উভয় অবস্থায় খাওয়া যায়। পাকা টমেটোর চেয়ে কাঁচা টমেটোতে ভিটামিন-সি, আয়রন, খনিজ পদার্থ ও খাদ্যশক্তি বেশি থাকে। পাকা টামেটো লবণ ও গোলমরিচ দিয়ে ফল হিসেবে খাওয়া যায়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন-এ-বি-সি-ডি, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, সালফার ও অন্যান্য খনিজ উপাদান রয়েছে। কাঁচা ও পাকা টমেটো রান্না করা ছাড়া খেলে এর পুষ্টিগুণ বহাল থাকে বেশি। টমেটোতে থাকা ভিটামিন সি দাঁত ও
মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করে। স্কার্ভি রোগ সারায়, শিশুদের শরীরের পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে। নিয়মিত দু-একটি করে টমেটো খেলে রক্ত কণিকা বৃদ্ধি পায়, রক্তশূন্যতা রোধ হয়। রক্ত পরিষ্কার থাকে। ত্বক সতেজ কোমল ও উজ্জ্বল হয়।
রান্নায় সহযোগী
মাপজোখ
রাঁধুনীদের সহযোগীতা করতে কড়চা এবারে আয়োজন করেছে রসুই অভিধান নামে এই নতুন বিভাগটি। এখানে প্রতি সংখ্যাতে আমরা আপনাদের রসুইঘরের বিভিন্ন বিষয়ে পরামর্শ, টিপস আর খুটিনাটি অনেককিছু তুলে আনবো।
এসংখ্যায় থাকছে বিভিন্ন রেসিপিতে উল্লেখ্য করা মাপগুলোর একটু বিশ্লেষন। যেখানে শুধু ১ কাপ বলা হয়েছে তার মানে যে ১৬ টেবিল চামচ, সেটাই পাশে দেয়া চার্টে ব্যাখ্যা করা আছে।
