সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ২০:৪৬
বিশ্বনাথে সংবর্ধনা বিশ্বনাথ (সিলেট) সংবাদাদাতা \ দারুল হাদিস লতিফিয়া ইউকে এর মোহাদ্দিস ক্বারী সোসাইটি সমগ্র ইউরোপের সেক্রেটারী মাওলানা আশরাফুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে গণসংবর্ধনা দেয়া হয়। লতিফিয়া ক্বারী সোসাইটি, তালামীযে ইসলামিয়া-বিশ্বনাথ দক্ষিণ ও বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার যৌথ উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-ইসলাহ বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আখতার আলী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল-ইসলাহ’র কেন্দ্রীয় মহাসচিব মাওলানা আবুল কালাম মোহাম্মদ আখতার আলী। বিরামপুরে আগুনে পুড়ে মুহুরীর মৃত্যু বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বিরামপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মোখলেছার রহমান (৫৮) শয়ন কক্ষে আগুনে পুড়ে মারা গেছে। শহরের প্রফেসরপাড়ার বাসিন্দা মোখলেছার রহমান পক্ষাঘাতে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন থেকে শয্যাশায়ী ছিলেন। রবিবার গভীর রাতে কয়েলের আগুন কাপড়ে ছড়িয়ে পড়ে। পক্ষাঘাত হওয়ায় ঘর থেকে বের হতে না পারায় আগুনে পুড়ে তার মৃত্যু হয়। আড়াইহাজারে ডাকাতি, আহত তিন গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে পৃথক ২টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল ২টি বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নিয়েছে নগদ ৮৫ হাজার টাকা, ১৩ ভরি স্বর্ণালংকার। ডাকাতের হামলায় আহত হয়েছে ৩ জন। রবিবার রাতে উপজেলা গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের খানবাহাদুরের বাড়ি ও ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী গ্রামের মকবুলের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। সোনাইমুড়ীতে ব্যাংকের শাখা উদ্বোধন চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ গতকাল সোমবার সোনাইমুড়ী উপজেলার আবিরপাড়া বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের ৯৯৬তম শাখা উদ্বোধন করা হয়। এই উপলক্ষে আবিরপাড়া বাজারে ব্যাংক কর্মকর্তা মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোঃ জাহাঙ্গীর আলম। উলিপুরে প্রতিভা প্রকল্পের শিশুমেলা উলিপুর(কুড়িগ্রাম) সংবাদদাতা \ শিশু বিকাশকে ত্বরান্বিত করতে ইউএসএআইডি’র অর্থায়নে ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় অনুষ্ঠিত হলো শিশুমেলা। রবিবার কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে আরডিআরএস বাংলাদেশ প্রতিভা প্রকল্পের আয়োজনে আউদিয়ারপাড় রেজিঃ প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী শিশুদের বিষয়ভিত্তিক প্রতিযোগিতা, শিক্ষা উপকরণের স্টল প্রদর্শন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শিশুমেলা উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। নেত্রকোনায় শিক্ষা বৃত্তি প্রদান নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে উপ-আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষাবৃত্তির আওতায় শিক্ষা বঞ্চিত, ঝরে পড়া এবং দরিদ্র শিক্ষার্থীর লেখাপড়ার সুযোগ করে দেবার জন্য সোমবার কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৬জন শিক্ষার্থীকে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। কেন্দুয়ায় সাবেক অধ্যক্ষ গ্রেফতার নেত্রকোনা প্রতিনিধি \ জামায়াত শিবিরের সাথে সম্পৃক্ত থেকে নাশকতামূলক কাজের অভিযোগে শনিবার রাতে গ্রেফতারকৃত কেন্দুয়া উপজেলা মনকান্দা এমইউ আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এএমএম মুহিবুল্লাহকে (৪১) রবিবার আদালতে হাজির করা হলে নেত্রকোনার জ্যেষ্ঠ আদালত (৩) তার জামিন মঞ্জুর না করে জেল হাজতে প্রেরণ করে। কাপাসিয়ায় স্কাউট লিডারশিপ প্রশিক্ষণ কাপাসিয়া সংবাদদাতা \ গাজীপুরের কাপাসিয়ায় রবিবার বিকালে উপজেলা কাব স্কাউটের ৫দিনব্যাপী ৪৩৮তম ইউনিট লিডারশিপ বেসিক কোর্স শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি প্রশিক্ষণের উদ্বোধন করেন। উপজেলার ৮২টি বিদ্যালয় থেকে একজন করে স্কাউট সদস্য এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। উপজেলার টোক শরীফ মোমতাজউদ্দিন আহমদ কলেজে প্রশিক্ষণে এ অনুষ্ঠানে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লা, সাবেক এমপি মুহাম্মদ শহীদুল্লাহ। ধামরাইয়ে ছিনতাইকারী গ্রেফতার ধামরাই সংবাদদাতা \ ছিনতাইয়ের অভিযোগে গত রবিবার রাতে ধামরাই শ্রীরামপুরের শুকুর আলীকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার শ্রীরামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে শ্রীরামপুর গ্রামের মৃত মুনসের আলীর পুত্র শুকুর আলী মুখোশধারী সঙ্গীদের নিয়ে একই গ্রামের মো. সামসুদ্দিনের পুত্র মো. খোরশেদ আলমকে আক্রমণ করে ৫০ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। ছিনতাইকারী শুকুর আলী ও তার সঙ্গীদের আসামি করে ধামরাই থানায় অভিযোগ দায়ের করা হয়। ফুলবাড়িতে মাইক্রো-কার মালিক সমিতির কমিটি ফুলবাড়ি সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়ি মাইক্রো-কার মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা রবিবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি আলহাজ্ব মহসিন আলী সরকারের সভাপতিত্বে চৌধুরী সুপার মার্কেটে অনুষ্ঠিত হয়। সভায় আলহাজ্ব মহসিন আলী সরকারকে সভাপতি, আনিসর রহমান আনিসকে সিনিয়র সহ-সভাপতি এবং প্রভাষক মোকাররম হোসেন বিদ্যুেক সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট ফুলবাড়ি উপজেলা মাইক্রো-কার মালিক সমিতির কার্যকরি কমিটি গঠন করা হয়। জগন্নাথপুরে আওয়ামী লীগের কর্মীসভা জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে রবিবার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকমল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম মোশাহিদ, উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম। বাউফলে যুবকের কারাদণ্ড বাউফল সংবাদদাতা \ গতকাল সোমবার এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সুমন মৃধাকে (২০) ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে বাউফল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সাদিরকুর রহমান। পীরগঞ্জে খাদ্য সংগ্রহ অভিযান শুরু পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ পীরগঞ্জ খাদ্যগুদামে চলতি আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। রবিবার এ অভিযান উদ্বোধন করেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইমদাদুল হক। এসময় উপজেলা নির্বাহী অফিসার শাব্বীর আহম্মদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম, খাদ্যগুদাম কর্মকর্তা জাকারিয়া হক, ্সাবেক পৌর মেয়র কশিরুল আলমসহ চালকল মালিকরা উপস্থিত ছিলেন। রায়গঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকী পালন রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ চান্দাইকোনা প্রাইম আদর্শ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সমিতির চান্দাইকোনা কার্যালয়ে সমিতির সভাপতি ফারুক আহমেদ শিখনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক ফেরদৌস সরকার শামীম। নোয়াখালীতে দোকান ভস্মীভূত নোয়াখালী প্রতিনিধি\ নোয়াখালী কবিরহাট উপজেলার ভূঁইয়ারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি দোকান ভস্মীভূত হয়। এতে প্রায় দেড় কোটি টাকার মালামাল ক্ষতি হয়। রবিবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফার্মেসিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কোম্পানীগঞ্জের ফায়ার সার্ভিস সদস্য, পুলিশ ও স্থানীয় লোকজনের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কুমিল্লায় স্মারকলিপি প্রদান কুমিল্লা প্রতিনিধি\ বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ (বাসকসপ) কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ ৬-দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন। গতকাল সোমবার প্রধানমন্ত্রী বরাবরে কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসানের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের জেলা শাখার সভাপতি আলহাজ্ব বশীর আহমেদ ও সাধারণ সম্পাদক মো. জসীমউদ্দিন। আতাইকুলা থানা ভবন উদ্বোধন পাবনা প্রতিনিধি\ পাবনার আতাইকুলা থানার নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু রবিবার ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এসময় তিনি থানা চত্বরে একটি গাছের চারাও রোপণ করেন। এ উপলক্ষে থানা চত্বরে জেলা পুলিশ পাবনার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মো. মকবুল হোসেন। জগন্নাথপুরে ইছালে ছাওয়াব মাহফিল জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা\ জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের আজিম শাহ আল-চিশতীর উদ্যোগে রবিবার জগন্নাথপুরে লতিফিয়া আনাছিয়া ইউসুফিয়ার ১৩তম ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজিম শাহ আল-চিশতীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নজমুদ্দিন ছাহেব ফুলতলী। উপস্থিত ছিলেন মাওলানা মুজিবুর রহমান বাদেশ্বরী, মাওলানা ওয়ারিছউদ্দিন, ইছামতি কামিল মাদ্রাসা, মাওলানা মরতোজ আলী আমানতপুরী, মাওলানা আবু আইয়ুব আনছারী প্রমুখ। দিনাজপুরে হুইল চেয়ার বিতরণ স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি গতকাল সোমবার দিনাজপুরের খানসামা উপজেলার কাচিনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে প্রস্তাবিত আদর্শ মহিলা কলেজ পরিদর্শন-মতবিনিময় সভা, অসহায় ও দুস্থ-শীতার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ (শীতবস্ত্র) ও প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু কিশোরী মোহন্ত রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মোঃ আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন প্রমুখ। মিরসরাইয়ে অফিস উদ্বোধন মিরসরাই সংবাদদাতা\ ডেভেলপার প্রতিষ্ঠান লেক্সাস হোমস লি.-এর অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার মিরসরাই সদরের তানিয়া ম্যানসনে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির অফিস উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন লেক্সাস হোমস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মাওলানা রেজাউল হক। প্রতিষ্ঠানটির মাধ্যমে মিরসরাইয়ে ফ্ল্যাট, প্লট বিক্রয় করা হবে। কসবায় নারী সংগঠনের আত্মপ্রকাশ কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ ‘আর নয় ভয় এবার আমরাই করব জয়’—এই স্লোগানকে সামনে রেখে কসবায় নন্দিনী নারী সংগঠন আত্মপ্রকাশ করেছে। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান। কাউনিয়ায় স্কুল উদ্বোধন কাউনিয়া (রংপুর) সংবাদদাতা\ রবিবার রংপুরের কাউনিয়া উপজেলায় স্কয়ার ল্যাবরেটরি স্কুলের উদ্বোধন করা হয়েছে। ৪র্থ শ্রেণীর ছাত্র নোমানের কোরআন তেলাওয়াত এবং ১ম শ্রেণীর ছাত্র সাফল্য চন্দ্র বর্মনের গীতাপাঠের মধ্যদিয়ে টেপামধুপুর রোড, বাগদাদ মার্কেট সংলগ্ন স্কয়ার ল্যাবরেটরি মাঠে প্রতিষ্ঠানে ক্লাসের উদ্বোধন করেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মোতালেব সরকার। নাজিরপুরে হত্যার প্রতিবাদে মানববন্ধন নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা\ নাজিরপুরে নছিমনে পিষ্ট হয়ে স্কুলছাত্র অলোক (১১) নিহতের ঘটনার প্রতিবাদে এবং অলোকসহ এ পর্যন্ত অন্য যেসকল শিশু শিক্ষার্থীর অকাল মৃত্যু হয়েছে তার বিচার দাবি করে স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী রবিবার গাঁওখালী বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। নিকলীতে ছাত্রলীগের সমাবেশ কিশোরগঞ্জ প্রতিনিধি\ বাংলাদেশ ছাত্রলীগের ৬৫ বছর পূর্তি উপলক্ষে নিকলী উপজেলা শাখার উদ্যোগে নিকলী গোড়াচাঁদ পাইলট হাইস্কুল মাঠে রবিবার এক ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। সংগঠনের উপজেলা শাখার সভাপতি কারার শাহরিয়ার আহমদ তুলিপের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন নিকলী-বাজিতপুর এলাকার এমপি আলহাজ্ব মো.আফজাল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম। সাতক্ষীরায় ব্যবসায়ী গ্রেফতার সাতক্ষীরা প্রতিনিধি\ সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ (ডিবি) রবিবার সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে ট্রাকভর্তি ভেজাল সারসহ এক সার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সার ব্যবসায়ীর নাম তাপস কুমার সরকার (৩৩)। সে সাতক্ষীরা সদর উপজেলার হাজীপুর গ্রামের দুলাল চন্দ্র সরকারের ছেলে। আদমদীঘিতে হ্যাচারী মালিক সমিতির কমিটি আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা\ রবিবার বগুড়ার আদমদীঘি উপজেলা মত্স্য হ্যাচারী মালিক সমিতি গঠনের লক্ষ্যে এক সভা আল রিয়াদ ফিড মিল্সের অফিসে অনুষ্ঠিত হয়। আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফি আহম্মেদ আচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মত্স্য হ্যাচারী মালিক রেজাউল ইসলাম হীরা, বেলাল হোসেন সরদার, শিবেশ মৈত্র প্রমুখ। বরগুনায় সংবর্ধনা বরগুনা (উত্তর) প্রতিনিধি \ বরগুনা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য করায় শনিবার বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লে¬ক্সে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সত্তার মাতুব্বর। আত্রাইয়ে আওয়ামী লীগের মানববন্ধন আত্রাই (নওগাঁ) সংবাদদাতা \ সোমবার আওয়ামী লীগ আত্রাই উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দুলাল দত্ত, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল প্রমুখ। ডোমারে উচ্চ বিদ্যালয়ে অভিষেক ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডোমার উপজেলায় পাহা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠান হয়েছে। সোমবার উক্ত বিদ্যালয় চত্বরে অভিষেক অনুষ্ঠানে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী উপস্থিত ছিলেন।