মহাদেবপুরে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ইটালী গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ শনিবার রাতে হেলেনা পারভীন (৪২) নামে ঐ গৃহবধূর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে
রবিবার মর্গে প্রেরণ করে। নওগাঁ সদর হাসপাতাল এ ঘটনায় নিহত হেলেনা পারভীনের চাচা হারুন অর রশিদ বাদি হয়ে মহাদেবপুর থানায় হেলেনার স্বামী মিজানুর রহমানসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশ নিহত হেলেনা পারভীনের স্বামী মিজানুর রহমানের বাড়ির কাজের লোক ছায়েদ আলীকে আটক করেছে। এই ঘটনার পর থেকে স্বামীসহ পরিবারের লোকজন পলাতক।
