বড়লেখায় ১৮ মুক্তিযোদ্ধার সংবর্ধনা

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ২০:৪৮
জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দ.) ইউনিয়নের ১৮ জন মুক্তিযোদ্ধাকে গত রবিবার পাথারিয়া চা বাগানের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। পাথারিয়া চা বাগানের ব্যবস্থাপক সিরাজ উদ-দৌলা’র সভাপতিত্বে এবং শিবব্রত পুরকায়স্থ সনজুর উপস্থাপনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আলহাজ শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. প্রণয় কুমার দে, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, প্রচার সম্পাদক নজব আলী, যুবলীগ নেতা সুব্রত কুমার দাস, ফ্রান্স প্রবাসী আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন, প্রভাষক গোলাম রব্বানী, সংবর্ধিত মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম মনু মিয়া, ডা. অরুন কুমার দেব, আফতাব আলী, রঞ্জিত কুমার দেব, শ্যাম চান মুন্ডা, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।