লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রবিবার রাতে সাবেক ইউপি সদস্য আজিজ ও বর্তমান ইউপি চেয়ারম্যান নুর হোসেন শামীমের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এসময় কবির হোসেন, আবদুর মালেক, বারেক মিয়া, মহিউদ্দিন, রফিক ও বকুলসহ অন্তত ১০জন গুলিবিদ্ধ হয়। পরে শামীম বাহিনীর লোকজন আজিজের বাড়িতে গিয়ে অগ্নিসংযোগ করে। এলাকাবাসী ও পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মের প্রতিবাদে রবিবার সন্ধ্যায় দত্তপাড়া বাজার বণিক সমিতির উদ্যোগে এক প্রতিবাদ সভা চলাকালীন আজিজ বাহিনীর লোকজন বাজারের ব্যবসায়ীদের ওপর অতর্কিত হামলা চালায়।
এ ঘটনাকে কেন্দ্র করে শামীম বাহিনী ও আজিজ বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় গ্রুপকে লক্ষ্য করে গুলি ছুেঁড়। এসময় দু’গ্রুপের মধ্যে ২ ঘন্ট্যাবাপী বন্দুকযুদ্ধে প্রায় ২ শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়।
