স্থায়ী পে-কমিশন, রেশনিং ব্যবস্থা চালু, ৬০ ভাগ মহার্ঘ্য ভাতা প্রদানসহ ৫-দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছে সরকারি কর্মচারীরা।
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার আয়োজনে গতকাল সোমবার বিক্ষোভ মিছিলটি হয়। পরে এক কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তাজুল ইসলাম, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ইমাদ উদ্দীন, সহ-সভাপতি ফারুক হোসেন, ইসরাইল হোসেন, নওফেল হোসেন, ইকবাল হোসেন, হাবিবুর রহমান প্রমুখ।
