আন্তর্জাতিক নদীগুলোর প্রবাহ ঠিক রাখতে পরিবেশবিদদের আহবান

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ২১:২৭
জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পেতে আন্তর্জাতিক নদীগুলোর প্রবাহ ঠিক রাখার প্রতি গুরুত্ব আরোপ করেছেন পরিবেশবিদগণ। সোমবার জাতীয় প্রেসক্লাবে ফোরাম অব ইনভাইরমেন্টাল জার্নালিস্টস অব বাংলাদেশ (এফইজেবি) বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ ইনভাইরমেন্টাল নেটওয়ার্ক (বিইএন) আয়োজিত আলোচনা সভায় বক্তারা মতামত ব্যক্ত করেন। এফইজেবি’র চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আমেরিকা থেকে আগত বিইএন সমন্বয়কারী বাপা’র সহ-সভাপতি প্রফেসর ড. নজরুল ইসলাম, আমেরিকা থেকে আগত প্রফেসর ড. কেলি ডি এলি, আমেরিকা থেকে আগত ড. খালিকুজ্জামান, বিইএন অস্ট্রেলিয়ার সমন্বয়কারী কামরুল আহসান খান প্রমুখ। তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই এ বিপর্যয় ঠেকাতে দেশে ও দেশের জনগণকে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।