ছড়াকার রফিকুল হকের আজ জন্মদিন

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ২১:২৭
ছড়াকার সাংবাদিক ও শিশু সংগঠক রফিকুল হক দাদুভাইয়ের আজ মঙ্গলবার ৭৭তম জন্মদিন। রফিকুল হকের জন্ম ৮ জানুয়ারি, ১৯৩৭। তিনি দীর্ঘ পাঁচ দশক ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছেন। বর্তমানে দৈনিক যুগান্তরের সাংবাদিক ও জাতীয় শিশু-কিশোর সংগঠন চাঁদের হাট-এর প্রতিষ্ঠাতা রফিকুল হক দাদুভাই শিশু কল্যাণ তত্পরতায় একজন নিবেদিতপ্রাণ কর্মী। তিনি নিখিল ভারত শিশুসাহিত্য সম্মেলনে বিশেষ সম্মাননা, পাটনায় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে ‘স্ক্রোল অব অনার’, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কারসহ দেশে ও বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। শিশুসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০০৯ সালে তাকে বাংলা একাডেমী পুরস্কারে ভূষিত করা হয়। রফিকুল হকের ছড়াগ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য পান্তাভাতে ঘি, বর্গী এলো দেশে, নেবুর পাতা করমচা, ঢামেরিক এবং আম পাতা জোড়া জোড়া। -প্রেস বিজ্ঞপ্তি