মো. মুজিবুর রহমান তালুকদার
এফবিসিসিআই’র পরিচালক, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গোলাম মোস্তফা তালুকদারের (সিআইপি) ভাই সাবেক জেলা রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান তালুকদার মজনু (৬২) রবিবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ..... রাজিউন)। তিনি স্ত্রী, পুত্র-কন্যাসহ বহু আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার পটুয়াখালীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পৌর মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
আব্দুস ছাত্তার সরকার তোফা
গাইবান্ধার সাদুল্লাপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক এম এ মোন্নাফের পিতা আব্দুস ছাত্তার সরকার ওরফে তোফা (১০৭) রবিবার সাদুল্লাপুরের মরুয়াদহ গ্রামে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ..... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়ে, ৭ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর জানাজা নোমাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আবদুল গোফরান ভুঁইয়া
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার দক্ষিণ ফালগুনকরা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবদুল গোফরান ভুঁইয়া (৭০) শনিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ..... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। রবিবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
