মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ২১:২৮
মোহাম্মদ সিরাজউদ্দিন মধুমিতা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সিরাজউদ্দিনের আজ মঙ্গলবার ৩৭তম মৃত্যুবার্ষিকী। তার রুহের মাগফেরাত কামনা করার জন্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। শামসুল ইসলাম চাঁদ দৈনিক ইত্তেফাক ও বাংলাদেশ বেতারের সাবেক জেলা প্রতিনিধি এবং উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, শামসুল ইসলাম চাঁদের আজ মঙ্গলবার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের নিজ বাসভবনে কোরআন খতম, ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।