গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ১৮:২৯
নানা ধরনের পানীয় বাজারজাত করার জন্য যেসব ক্যান ব্যবহার করা হয় সে ধরনের কিছু ধাতব ক্যান ব্যবহার করেই কিছুদিন আগে ব্যতিক্রমী এক রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকার নেডব্যাংক গ্রুপ লিমিটেডের কর্মীরা। দেশটির জোহানেসবার্গের গটেং এ অবস্থিত এই প্রতিষ্ঠানটির সামনে কর্মীরা সবমিলিয়ে ১৯,০১৯ টি ধাতব ক্যান ব্যবহার করে গড়ে তোলেন বিশালাকৃতির এক পিরামিডের কাঠামো। আর গিনেজের হিসেবে এখন অবদি এটিই হলো ক্যান দিয়ে বানানো সবচেয়ে বড় পিরামিডের কাঠামো।