++ এক বোকা সর্দারজি দীর্ঘক্ষণ ধরে আয়নার দিকে তাকিয়ে থেকে অবশেষে নিজে থেকেই বলে উঠলেন—
‘একে ঠিক কোথায় যে দেখেছি মনে করতে পারছি না! ও হ্যাঁ...মনে পড়েছে! এই লোকটাই বিয়ের ছবিতে আমার বৌ এর পাশে হাসিমুখে বসেছিল!’
++ বিজ্ঞান শিক্ষক :বেঁচে থাকার জন্য অক্সিজেন খুবই প্রয়োজনীয় একটি উপাদান। আর এটি আবিষ্কৃত হয়েছিল ১৭৭৩ সালে।
সর্দার পুত্র :কী বাঁচাই না বেঁচে গেছি। ভাগ্যিস আমার জন্ম সে সময়ে হয় নি। তা নাহলে তো অক্সিজেনের অভাবেই মারা যেতাম!
++ শিক্ষক :বলতো কুকুর মুখের বাইরে জিভটা বের করে রাখে কেন?
ছাত্র :পেছনের লেজটার সঙ্গে ব্যালেন্স রাখতে স্যার!
++ শিক্ষক :বলো তো সান্তা ‘স্লি¬পার’ মানে কী?
সান্তা :স্যার ‘স্লি¬পার’ হলো এক ধরনের জুতা যা কলার চোকলা থেকে তৈরি করা হয়!
শিক্ষক :‘সি¬পার’ যে জুতা তা তো ঠিকই বলেছ। কিন্তু কলার চোকলা থেকে ‘স্লিপার’ তৈরি হয় এটা তুমি কোথায় পেলে?
সান্তা :এটা তো খুবই সহজ স্যার। কলার চোকলায় পা দিলে আমরা ‘স্লি¬প’ কাটি। আর তাই কলার চোকলা থেকে যে জুতা তৈরি হয় তাকে ‘স্লি¬পার’ বলে।
