১। তড়িত্ ক্ষেত্রের তীব্রতার একক কোনটি?
ক. CN-1 খ. N/C
গ. N-C ঘ. C/N
২। মানুষের শরীরের প্রোটনের সংখ্যা—
ক. 1028 এর বেশি
খ. 1028এর কম
গ. 1027 এর বেশি
ঘ. সবকটি
৩। নিচের কোন সংখ্যাটি সঠিক?
৪। টেলিভিশনের পর্দা কী দ্বারা প্রলেপ দেওয়া হয়?
ক) মোজাইক খ. সিজিয়াম
গ. ফসফর দানা
ঘ. সিলভার হ্যালাইড
৫। একটি কাঁচদণ্ডকে রেশম দ্বারা ঘষলে রেশমে কোন ধরনের আধান জমা হয়?
ক. ধনাত্মক খ. ঋণাত্মক
গ. নিরপেক্ষ ঘ. একটিও নয়
৬। 0C তাপমাত্রায় তামার আপেক্ষিক রোধ কত?
ক. 1.54104m-1
খ. 1.5410-8-m
গ. 1.610-9-m
ঘ. সবকটি
৭। 4 মানের চারটি রোধ সমান্তরাল সন্নিবেশে সংযুক্ত করলে তাদের তুল্য রোধ কত হবে?
ক. 16 খ. 10
গ. 5 ঘ. 1
৮। তড়িত্ প্রবাহের সম্পূর্ণ পথকে কি বলে?
ক. বর্তনী খ. কোষ
গ. ব্যাটারী ঘ. সুইচ
৯। একটি মটর গাড়ীর হেডলাইটের ফিলামেন্টের মধ্য দিয়ে 0.4A তড়িত্ প্রবাহিত হয়। লাইটের দুই প্রান্তের বিভব পার্থক্য 12 volt হলে ফিলামেন্টের রোধ কত হবে?
ক. 4.8 ওহম খ. 12.4 ওহম
গ. 30 ওহম ঘ. 48 ওহম
১০। সরল ভোল্টার কোষে স্থানীয় ক্রিয়া হলে—
i. অকারণে দস্তার পাত ক্ষয়প্রাপ্ত হয়, ii. এসিডের শক্তি কমে যায়, iii. তামার পাতের বিভব কমতে থাকে।
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
১১। কত সালে ভোল্টা সর্বপ্রথম তড়িত্ কোষ আবিষ্কার করেন?
ক. ১৭৯৪ সালে খ. ১৭৩৪ সালে
গ. ১৯৪৪ সালে ঘ. ১৮৬১ সালে
১২। 1 B.O.T সমান কত?
ক. 1kw খ. 1kwh
গ. 1wh ঘ. 1w
১৩। সিমেন্স কিসের একক?
ক. তড়িত্ পরিবাহিতা খ. রোধ
গ. তড়িত্ প্রবাহ ঘ. বিভব
১৪। কোনটিকে সরল ভোল্টার কোষের জ্বালানি বলা হয়?
ক. cu পাতকে খ. zn পাতকে
গ. NH4cl ঘ.Mno2কে
১৫। তাপমাত্রা বৃদ্ধিতে কোনটির রোধ হ্রাস পায়?
ক. তামা খ. লাইক্রম
গ. প্লাটিনাম ঘ. জার্মেনিয়াম
১৬। শুষ্ক কোষের চোঙের মধ্যে কোনটির ঘন পেস্ট ব্যবহার করা হয়?
ক. NH4cl খ.N4SO4
গ. Mno2 ঘ. Nacl
চিত্রে 8এর দুটি রোধ8v তড়িত্ কোষের সাথে যুক্ত
পাশের চিত্র ও তথ্য হতে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও
১৭। বর্তনীর তুল্য রোধ কত?
ক. 8 খ.16
গ. 4 ঘ. 6
১৮। অ্যামিটারটির পাঠ কত?
ক. 2A খ. 0.25A
গ. 0.5A ঘ.0.75A
১৯। ফোরোচৌম্বক পদার্থ সাধারণভাবে অচুম্বকিত মনে হয়; কারণ—
ক. ডোমেইনগুলো পরস্পরের বিপরীত থাকে
খ. ডোমেইনগুলো বিভিন্ন দিকে মুখ করে থাকে
গ. ডোমেইনগুলো অচুম্বকিত থাকে
ঘ. চৌম্বক দ্বিপোলগুলো বিক্ষিপ্ত থাকে
২০। সিরামিক চুম্বকে কোনটি থাকে?
ক. আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণ
খ. লোহা ও নিকেলের মিশ্রণ
গ. কোবাল্ট ও তামার মিশ্রণ
ঘ. অ্যালুমিনিয়াম ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণ
২১। চৌম্বক ধর্ম অনুসারে পদার্থকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. দুই ভাগে খ. তিন ভাগে
গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে
উত্তর :১। খ ২। ক ৩। গ ৪।... ৫। খ ৬। খ ৭। ঘ ৮। ক ৯। গ ১০। গ ১১। ক ১২। ঘ ১৩। ক ১৪। খ ১৫। ঘ ১৬। ক ১৭। খ ১৮। গ ১৯। খ ২০। ক ২১। খ
