প্রথম অধ্যায় : আমাদের মুক্তিযুদ্ধ
এক কথায় উত্তর
জ্ঞানস্তরের প্রশ্ন
১। কত সালে আমাদের জাতীয় ইতিহাসে অত্যন্ত গৌরবময় ঘটনা সংগঠিত হয়েছিল?
২। আমরা মুক্তিযুদ্ধের ইতিপূর্বে কীসের ইতিহাস জেনেছি?
৩। কত সালে ভাষা আন্দোলন হয়?
৪। কত সালে ৬ দফা আন্দোলন হয়?
৫। কত সালে গণ-অভ্যুত্থান হয়?
৬। কত সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জন হয়?
৭। কত সালের কত তারিখে পাকিস্তানি বাহিনীরা নারকীয় গণহত্যা চালায়?
৮। কত সালের কত তারিখে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়?
৯। কত সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়?
১০। কত সালের কত তারিখে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়?
১১। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবিসংবাদিত নেতা কে ছিলেন?
১২। কার আহ্বানে বাঙালি জাতি পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে এক রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে?
১৩। কারা স্বাধীনতার যুদ্ধে অংশ নেয়?
১৪। কয় মাস স্বাধীনতার জন্য লড়াই হয়?
১৫। কোথায় পাকিস্তানি বাহিনীরা আত্মসমর্পণ করে?
জ্ঞানস্তরের/ এক কথায় প্রশ্নের উত্তর:
১। ১৯৭১ সালে
২। আন্দোলন ও সংগ্রামের ইতিহাস।
৩। ১৯৫২ সালে।
৪। ১৯৬৬ সালে।
৫। ১৯৬৯ সালে।
৬। ১৯৭০ সালে।
৭। ১৯৭১ সালের ২৫শে মার্চ।
৮। ১৯৭১ সালের ২৬শে মার্চ।
৯। ১৯৪৭ সালে।
১০। ১৯৭১ সালের ২৬শে মার্চ।
১১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে।
১৩। কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, সশস্ত্র বাঙালি বাহিনী ও সর্বস্তরের নারী-পুরুষ।
১৪। দীর্ঘ ৯ মাস
১৫। ঢাকা রেসকোর্স ময়দানে।
