ছোটমণিদের সন্দেশ

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ১৮:৪৫
দীপিতার সাফল্য কচি-কাঁচার আসারের ক্ষুদে লিখিয়ে দীপিতা রাহমান ভিকারুননেসা নূন স্কুলের ধানমন্ডি শাখা থেকে ২০১২ সালে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। দীপিতা দৈনিক ইত্তেফাকের কচি-কাঁচার আসরসহ দেশের বিভিন্ন দৈনিকে নিয়মিত ছড়া-কবিতা লিখে থাকে। দীপিতার বাবার নাম ফাইয়াজ রাহমান এবং মায়ের নাম টিয়া রাহমান। উল্লেখ্য, দীপিতা রাহমান কবি শামসুর রাহমানের ছোট নাতনী। --- ডানপিটে সম্প্রতি প্রকাশিত হয়েছে ছোটদের স্বপ্ন-রঙিন মৌসুমী কাগজ ডানপিটে। এটি ডানপিটের শরত্-হেমন্ত সংখ্যা-১৪১৯। এ সংখ্যাটিতে লিখেছেন: ফারুক নওয়াজ, আইরীন নিয়াজী মান্না, জ্যোতির্ময় মল্লিক, আলম তালুকদার, শাহনাজ পারভীন, মোশতাক আহমদ মানিক, আব্দুল গাফফার রনি, শফিকুর রাহী, মিলন সব্যসাচী, স.ম. শামসুল আলম, শারমিন সুলতানা রীনা, জাহানারা জানি, মালেক মাহমুদ, ফয়সাল শাহ, মীর জামাল উদ্দিন, উত্তম মিত্র, আল হাফিজ, কাভী নওয়াজ, অগ্নিবীণা সরকার, ইয়াকুব আলী রনী প্রমুখ। এ সংখ্যাটির চার রঙা প্রচ্ছদপট এবং উন্নতমানের কাগজে ছাপা, ভেতরের অঙ্কনগুলো সুন্দর। প্রচ্ছদপট সোহাগ পারভেজ। এটি প্রকাশিত হয় ঢাকার কল্যাণপুরস্থ ২ নম্বর সড়কের ৭/এ তৃতীয়তলা থেকে। ডানপিটের প্রধান সম্পাদক খায়রুল আলম সবুজ ও সম্পাদক কাজী কেয়া। --- ছড়া পাঠের আসর প্রখ্যাত কবি জসীম উদ্দীন ও প্রখ্যাত কথাশিল্পী শওকত ওসমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছড়া সাহিত্য পরিষদের উদ্যোগে গত ৪ঠা জানুয়ারি ৫৩ পুরানা পল্টন কার্যালয়ে এক ছড়া পাঠের আসর বসে। ছড়াপাঠে অংশ নেন: আলম তালুকদার, মিলন সব্যসাচী, মালেক মাহমুদ, মোহাম্মদ ইলইয়াছ, ফজলে আহমেদ, মীর জামাল উদ্দিন, সাফিনা আক্তার, মো. মনির তালুদকার, বুলবুল-এ-জাফর, আব্দুল্লাহ আল নোমান, মো. জিয়া উদ্দিন সুজন ও রণজিত্ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ছড়া-লেখক ফারুক নওয়াজ।