অনেক দিন আগের কথা। একটি নদীর তীরে একটা বড় মাঠ ছিল। সেখানে কেউ বাস করত না। ওই মাঠে অনেক গাছ ছিল। গাছে অনেক পাখি থাকতো। গাছ থেকে একটি পাখি বলল, চল আজ আমরা পিঠা উত্সব করি। তখন একটি পাখি বলল, বেশ, কিন্তু পিঠা কোথায় পাব? তখন সব পাখি চিন্তিত হয়ে গেল। তারপর একটি চিল এসে বলল, আমি সব কিছু জোগাড় করে দেব, কিন্তু আমাকে ও পিঠা খেতে দিতে হবে। সবাই বলল, বেশ। পাখিরা যা যা আনতে বলল চিল সব এনে দিল। তারপর চড়াই পাখি অনেকগুলো পিঠা বানাল। সবাই পিঠা খাওয়া শুরু করল। তখন একটি শিকারি চিলের গায়ে তীর মারল। কিন্তু তীরটি চিলের গায়ে না লেগে নদীতে পড়ে গেল। তখন চিল ও বাকি পাখিরা তাকে খামচাতে শুরু করল। তারপর শিকারিটি পালিয়ে গেল। পাখিরা তাদের উত্সব আবার শুরু করল।
দ্বিতীয় শ্রেণী
সানি ডেল, ঢাকা।
