জেনে নিন

টাইপিং ওয়েব

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২০:১৯
কম্পিউটার কেনার পর অনেকেই টাইপিং নিয়ে ঝামেলায় থাকেন। তাদের সাহায্য করার জন্যই রয়েছে গুগল ক্রোম ব্রাউজারের বিশেষ এক্সটেনশন টাইপিং ওয়েব। এই এক্সটেনশনটির মাধ্যমে অনলাইনেই টাইপিং প্র্যাকটিস করা যায়। টাইপিংয়ের গতি বাড়ানোর জন্য এতে বিভিন্ন ধরনের টিপস রয়েছে, রয়েছে বিভিন্ন ধরনের গেম। সব বয়সীরাই এই এক্সটেনশনটি ব্যবহার করতে পারবে। http://goo.gl/5C3jB লিংকে পাওয়া যাবে এই এক্সটেনশনটি। এক্সটেনশনটি ব্যবহার করলে উপকৃত হবেন নিশ্চয়।