টেকফটো

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২০:১৯
বছরের শুরুতেই প্রযুক্তির চমক নিয়ে হাজির হয় কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস)। চলতি বছরেও দরজায় কড়া নাড়ছে সিইএস। এবারের সিইএস-এ যেসব গ্যাজেট আসতে যাচ্ছে, তার মধ্যেকার কয়েকটির ছবি দিয়ে সাজানো হলো আজকের টেকফটো ০০০ ছবিতে যা দেখা যাচ্ছে, তা মূলত একটি গাড়ির ড্যাশবোর্ড। এখান থেকেই গাড়ির সব ধরনের তথ্য পাওয়া যাবে। ইভি+ নামের ফোর্ডের তৈরি এই প্রযুক্তিকে বলা হচ্ছে গাড়ির জন্য মস্তিষ্ক। ০০০ টেলিভিশনে গত কয়েক বছরে এক বিপ্লব সাধিত হয়েছে। তারই ফসল হিসেবে বাজারে আসছে নানা ধরনের টিভি। ছবির ৪কে ৮৪ইঞ্চি টিভিটি সিইএস উপলক্ষে নিয়ে এসেছে সনি। ০০০ ছবিতে যে চিপটি দেখা যাচ্ছে, সেটি তৈরি করেছে উইলোসিটি। ৬০ গিগাহার্জ মাল্টি-গিগাবিট এই চিপ ওয়াই-ফাইয়ের পারফরম্যান্সকে অনেক উন্নত করবে বলেই জানিয়েছে নির্মাতারা। ০০০ অ্যাপল’র আইফোনের সাথে যে যন্ত্রটি দেখা যাচ্ছে সেটি মূলত একটি হেডফোন। তবে এর বিশেষত্ব হচ্ছে, আইফোনের জন্য তৈরি এই হেডফোনটি মূলতই বায়োমেট্রিক হেডফোন। ০০০ কনজ্যুমার ইলেকট্রনিক্স শোতে সিমেন্স প্রদর্শন করতে যাচ্ছে এই হেয়ারিং এইড। তবে এটি সাধারণ হেয়ারিং এইড নয়, বাড়তি ফিচার হচ্ছে এটি পানিরোধী।