কমলগঞ্জে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষ আহত ৬, আটক ৩

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২০:৩৭
কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ৬ নেতা কর্মী আহত হয়েছে। পুলিশ ছাত্রদলের ৩ কর্মীকে আটক করেছে। সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনাটি ঘটে। জানা যায়, পূর্ব কোন্দলের জের ধরে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ বাঁধে। ছাত্রলীগ অভিযোগ করে বলেন, ছাত্রদলের নেতা কর্মীরা আকস্মিকভাবে হামলা চালিয়ে কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয় ছাত্রলীগ আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম ও ফারেদুল ইসলামকে জখম করে। অপরপক্ষে কলেজ ছাত্রদল আহ্বায়ক গোলাম কিবরিয়া লিয়াকত অভিযোগ করে বলেন, ছাত্রলীগের নেতা কর্মীরা ছাত্রদলের উপর হামলা চালিয়ে কলেজ ছাত্রদল যুগ্ম আহ্বায়ক রাসেল নূর, ফয়জুল, মেহেদিসহ ৫ জনকে জখম করেছে।