গত ডিসেম্বরে অবরোধ ও হরতালে পুলিশের সাথে সংঘর্ষ এবং বেবি ট্যাক্সি ভাংচুরের পৃথক দুই মামলায় আটক বিএনপির ৩৮ নেতাকর্মী হাইকোর্টের দ্বৈত বেঞ্চ থেকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছেন। সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের আদালতে শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করা হয়। জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, মহানগর বিএনপির কোষাধ্যক্ষ এস এম আরিফুর রহমান মিঠ প্রমুখ।
