বগুড়ার ধুনটে কুঠিবাড়ী শ্মশান মন্দিরের বেড়া ভেঙ্গে কালী ও রাধা-কৃষ্ণের দুইটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সোমবার মন্দির কমিটির সভাপতি শ্রী দিনু রায় থানায় মামলা করেছেন। থানা সূত্রে জানা যায়, উপজেলার কুঠিবাড়ী গ্রামে হিন্দু সমপ্রদায়ের বসবাস। ওই গ্রামে হেলি প্যাডের পূর্ব পাশে একটি মাদ্রাসা, দুইটি মন্দির ও একটি শ্মশান পাশাপাশি রয়েছে। গত রবিবার রাতে দুর্বৃত্তরা দুইটি প্রতিমা ভাংচুর করে। এ ঘটনায় হিন্দু সমপ্রদায়ের লোকজনের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। ধুনট থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মামলা হয়েছে এবং দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
