সিলেট নগরীর হকার্স মার্কেটে ব্যবসায়ী সাব্বির আহমদ (২৫) ছুরিকাঘাতে খুন হয়েছেন। তারই বন্ধু লোকমান তাকে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত লোকমানকে সোমবার বিকালে গ্রেফতার করেছে র্যাব। পুলিশ জানায়, গত রবিবার রাতে লালদিঘীরপাড় হকার্স মার্কেটে ছুরিকাহত হন সাব্বির। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।