দুবাই সরকারের বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন তিন প্রবাসী বাংলাদেশি। শহরের মেট্রোরেল সাব-স্টেশন সম্প্রসারণ প্রকল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই সম্মাননা দিয়েছে দুবাই পানি ও বিদ্যুত্ উন্নয়ন কর্তৃপক্ষ। সম্মাননাপ্রাপ্তরা হলেন প্রকৌশলী মো. রুহুল কুদ্দুস, প্রকৌশলী মীর মনজুর রহমান ও প্রকৌশলী তরিকুল ইসলাম। সম্প্রতি সংস্থার কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস এম আল তায়ির। —প্রেস বিজ্ঞপ্তি
