সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া পিএসসি গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লায় গরীব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন টাঙ্গাইলের এলেঙ্গা, মির্জাপুর ও গাজিপুরের মৌচাক এবং মাওনায় শীতকালীন প্রশিক্ষণে অংশ নিচ্ছে। এরই অংশ হিসাবে গত ১৯ ডিসেম্বর থেকে কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নে নবম পদাতিক ডিভিশন শীতকালীন মহড়ায় অংশ নেয়। গতকাল ছিল মহড়ার শেষ দিন।
সকাল সাড়ে ১০টায় সেনাবাহিনী প্রধান শীতকালীন অনুশীলন পরিদর্শন করেন। মহড়া পরিদর্শন শেষে নরদহী বাজারে অসহায় দুই শতাধিক দরিদ্র মানুষের হাতে কম্বল তিনি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মেজর জেনারেল মুজাহিদ উদ্দিন, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী (বীরবিক্রম), ১৯ পদাতিক ডিভিশনের জিওসি শফিউদ্দিন আহম্মেদসহ সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
