লোহাগড়ার ৯৫০ মাদ্রাসা শিক্ষার্থী বই বঞ্চিত

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:২৫
মাদ্রাসা শিক্ষা বোর্ডের ভুলের কারণে লোহাগড়া উপজেলার ১৩টি মাদ্রাসার ৮ম শ্রেণীর ৯৫০ জন শিক্ষার্থী সরকারি বই থেকে বঞ্চিত হয়েছে। ফলে নতুন বই না পাওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। এ সব শিক্ষার্থী কবেনাগাদ বই পাবে তা কেউই বলতে পারছে না। জেলা শিক্ষা অফিস যথাসময়ে ওই চাহিদাপত্র খুলনা আঞ্চলিক অফিসে প্রেরণ করা হয়। কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার দপ্তর থেকে উপজেলার ১৩টি মাদ্রাসার ৮ম শ্রেণীর ৭টি বিষয়ের ৯৫০ জন শিক্ষার্থীর জন্য ৬৬০০ বইয়ের চাহিদাপত্র জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রেরণ না করায় নতুন বছরের শুরুতে শিক্ষার্থীরা বই থেকে বঞ্চিত হয়েছে।