কুমিল্লার হোমনা উপজেলায় মো. ছানাউল্লাহ (২২) নামে এক যুবককে তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে জেলে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও মো. হেলাল হোসেন এ রায় দেন।
জানা গেছে, উপজেলার চিতপুর গ্রামের জজ মিয়ার মাদকাসক্ত ছেলে ছানাউল্লাহ মাদকের টাকার জন্য প্রায়ই মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যদের মারধর করত। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা থানায় একটি লিখিত অভিযোগ করলে সোমবার রাতে ১০০ গ্রাম গাঁজাসহ নিজ বাড়িতে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে এ সাজা দেন।
