বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৩ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আজ বুধবার অনুষ্ঠিত হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার।
জানা যায়, ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. সুলতান উদ্দিন ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক। পরে বিকাল ৩টায় অনুষদ ভিত্তিক এবং সন্ধ্যা ৬টায় হল ভিত্তিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
