লোহাগড়ায় সংঘর্ষ, মহিলাসহ আহত ২০

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:২৮
লোহাগড়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে মহিলাসহ ২০জন আহত হয়েছে। আহতদের লোহাগড়া ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় প্রতিপক্ষের লোকজন ৫টি বাড়ি ভাংচুর করে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চরমল্লিকপুর গ্রামের লুত্ফর মোল্যার সাথে প্রতিবেশী মনিরুজ্জামান মাস্টারের দীর্ঘদিন বাড়ির জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত সোমবার বিকালে উভয় গ্রুপ স্থানীয় তৈরি ঢাল, সড়কি, রাম দা, ইট-পাটকেল নিয়ে ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ ২০জন আহত হয়েছে । এ সময় প্রতিপক্ষরা ইকবাল মোল্যা, লুত্ফর মোল্যাসহ ৫জনের বাড়ি ভাংচুর করে।