রামগঞ্জে ইটভাটা শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:২৮
লক্ষ্মীপুরের রামগঞ্জে সোমবার বিকেলে ইটভাটার আগুনে পড়ে শ্রমিক আবুল বাসারের (২০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। মালিক পক্ষ তড়িঘড়ি করে লাশ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। সূত্র জানায়, আকারতমা গ্রামের আব্দুল কুদ্দুস ও তাজুল ইসলামের মালিকানাধীন এফবিএম ইটভাটার শ্রমিক আবুল বাসার প্রতিদিনের ন্যায় ভাটায় কাঠ প্রবেশের সময় চুলার ভিতরে পড়ে যায়। উপস্থিত অন্য শ্রমিকেরা তাত্ক্ষণিক আগুনের ভেতর থেকে বের করার পূর্বেই তার মৃত্যু হয়।