বড় মন দিয়ে দেখলে বড় কিছু পাওয়া যাবে

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:৩০
বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আব্দুল্লাহ আবু সায়ীদ বলেছেন, সুন্দর উপভোগ করতে হলে, সুন্দর একটা মন লাগবে। একটা সুন্দর অনুভূতি লাগবে। বড় মন দিয়ে দেখলে, বড় কিছু পাওয়া যাবে। বর্তমানে আমাদের দেশে দুর্বৃত্তরা বেশি শক্তিশালী। চারদিকে বিরাজ করছে প্রগাঢ় অন্ধকার। এর বিরুদ্ধে লড়াই করে আমাদের জয়ী হতে হবে। এর জন্য দরকার ভাল একটা হূদয়। তিনি গতকাল মঙ্গলবার ফরিদপুরের মধুখালী উপজেলা মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মসূচি পর্যালোচনা ও উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির এ কথা বলেন। মধুখালী ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফরিদপুর বিশ্বসাহিত্য পরিষদের অধ্যাপক আলতাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রতন মিয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু।