নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে গত সোমবার বাস দুর্ঘটনায় এক মহিলাসহ দু’জন নিহত এবং ১৫জন আহত হয়। নিহত দু’জন হচ্ছেন সাইদুর রহমান (৪৫) ও মুলফদ মিয়া (৭৫)। আহতদের মধ্যে গুরুতর একজনকে ময়মনসিং মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, যাত্রীবাহি বাসটি মোহনগঞ্জ থেকে নেত্রকোনায় আসার পথে শহরতলীর কৃষ্ণাইখালির নিকট আসতেই চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রসহ ২ জন নিহত হয়েছে। নিহতরা হলো শিবগঞ্জ উপজেলার দরগাটোলা গ্রামের আখেরুল ইসলামের ছেলে ছত্রাজিতপুর আলিয়া মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র রনি ইসলাম (৮) ও বগুড়া সদরের নিশীনদারা দক্ষিণপাড়া গ্রামের শাহনিয়াহ মন্ডলের ছেলে রুহুল আমিন (৩০)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের ছত্রাজিতপুর গোরস্থানের সামনে রাস্তা পারাপারের সময় একটি মিশুক শিশু রনিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
অপরদিকে একই উপজেলায় সোমবার রাতে মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে কানসাটে যাচ্ছিলেন রুহুল আমিন। এ সময় বহলাবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাস রুহুলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় একটি স্বাস্থ্য ক্লিনিকে নেয়ার পথে তিনি মারা যান।
