গতকাল সোমবার গোমস্তাপুরে আয়মনা বিবি মহিলা কল্যানী সংস্থাকে সেলাই মেশিন বিতরণ করেছে জনতা ব্যাংক লিঃ চাঁপাইনবাবগঞ্জ এরিয়া অফিস। এ সময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিঃ চাঁপাইনবাবগঞ্জ এরিয়া অফিসের সহকারী মহা-ব্যবস্থাপক তাপস কুমার মজুমদার, এমপিও হাবিবুর রহমান, এসপিও আফসার আলী, সিবিও সুলতানা আলম, আয়মনা বিবি মহিলা কল্যানী সংস্থার সভাপতি আকলেমা খাতুন, উল্লেখ্য, আয়মনা বিবি মহিলা কল্যানী সংস্থার সভাপতি আকলেমা খাতুন গত ২০০৪ সাল থেকে নিজের বাড়িতে নিজের প্রচেষ্টায় এলাকার গরীর ও অসহায় মহিলাদের সংঘবদ্ধ করে সেলাই মেশিন প্রশিক্ষণ, বৃক্ষরোপণ কর্মসূচি, চিকিত্সা সেবাসহ অক্ষরজ্ঞানহীনদের শিক্ষিত করার প্রচেষ্টা করে যাচ্ছে।
