গাড়ি পোড়ানো ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ফরিদপুর জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ১৭ নেতা-কর্মীকে মঙ্গলবার জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ফরিদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১নং আমলী আদালতের বিচারক আব্দুল্লাহ আল মাসুদ তাদের জামিন না মঞ্জুর করে সবাইকে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আদালত ও বিএনপি সূত্রে জানা গেছে, ফরিদপুরে যুবদলের ডাকা আধাবেলা হরতাল চলাকালে গাড়ি পোড়ানো ও বস্ফািরক দ্রব্য ব্যবহারের অভিযোগে ফরিদপুরে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন, জেলা যুবদলে সহ-সভাপতি এবি সিদ্দিকী মিতুল, জেলা ছাত্রদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বিএম নাহিদুল ইসলাম, ফারুক, দিলা, জাহিদ, মাসুম, সাইফুল, মমিন, তারেক, মিঠুসহ ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলায় সবাই উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন পায়।
