ছাগলনাইয়া মহিলা দলের কমিটি গঠন

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:৩৬
ছাগলনাইয়া উপজেলা মহিলা দলের সম্মেলন সোমবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রাশেদা আক্তার রুমা সভাপতি এবং বিবি ফাতেমা মজুমদার বিউটি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর বিএ, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ ইউছুপ মজুমদার, সাধারণ সম্পাদক আবদুল লতিফ।