কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনে পর্যাপ্ত আসন বরাদ্দ সাপেক্ষে সুন্দরবন, রুপসা, সাগর দাঁড়ি ও চিত্রা আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবি দীঘীদিনের। উপজেলাবাসীর এ দাবির সাথে একাত্মতা দেখিয়ে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানূল হক ইনু রেলমন্ত্রী বরাবর একটি ডিও লেটার প্রদান করেন। তত্কালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ডিজিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন। রেলওয়ের ডিজি মহাব্যবস্থাপক পশ্চিমকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। একই সাথে মিরপুর রেলওয়ে স্টেশনে উল্লেখিত আন্তঃনগর ট্রেনের স্টপেজের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনও জোর সুপারিশ করেন।
