আমতলীতে মাঠ দিবস পালন
আমতলী (বরগুনা) সংবাদদাতা \ আমতলীর সিকদার বাড়ি নামক স্থানে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এর ফিড দ্যা ফিউচার প্রকল্পের আয়োজনে ওয়ার্ল্ড ফিস সেন্টার ও ইউএসএআইডি’র সহযোগিতায় সোমবার বিকেলে মাছ চাষীদের নিয়ে এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মো:নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ফিস সেন্টারের চিফ অব পার্টি ড: মঞ্জুরুল করিম।
নড়াইলে মানববন্ধন
নড়াইল প্রতিনিধি \ নড়াইলের প্রস্তাবিত ‘পুরুলিয়া’ উপজেলায় সিঙ্গাশোলপুর ইউনিয়নকে অন্তর্ভুক্তি চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ইউনিয়নের জনগণ। সোমবার আদালত সড়কে সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিকদার।
বগুড়ায় মানববন্ধন
বগুড়া প্রতিনিধি \ সব ধরনের নারী নির্যাতন প্রতিরোধের আহ্বান জানিয়ে বগুড়ায় মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম । সোমবার শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে দুই শতাধিক নারী অংশ নেন । এসময় সকলের হাতে ছিল নারী নির্যাতন বন্ধ করার দাবি সম্বলিত ব্যানার পোস্টার ।
চৌদ্দগ্রামে পুরস্কার বিতরণ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ সোমবার কুমিল্লার চৌদ্দগ্রামের ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি দ্বীন মোহাম্মদ উল্যাহ মজুমদারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক এরশাদ উল্যাহর পরিচালনায় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য শাহজাহান, নুরুন্নাহার বেগম, বাদল বেগম।
তালায় কৃষক প্রশিক্ষণ
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার সাতক্ষীরার তালা উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ হলরুমে উত্পাদন,সংরক্ষণ,প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণ কর্মসূচির উপকারভোগী কৃষকদের ৫ দিনের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়। বিআরডিবি কর্মকর্তা বেগম জান্নাতুল ফেরদৌসীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার।
জগন্নাথপুরে উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুরে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার পাইলগাঁও ইউনিয়নের তাজপুর-নাগেরকোনা-হাবড়া-বেগমপুর-কালনীচর-জগন্নাথপুর সড়কের এলজিইডি কর্তৃক বাস্তবায়ধীন ৭ কোটি টাকা ব্যয়ে ৪টি ব্রিজ ও ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৫কিলোমিটার সড়কের উদ্বোধন করেন সংসদ সদস্য এম এ মান্নান।
তালতলীতে সুন্দরী কাঠ আটক
আমতলী (বরগুনা) সংবাদদাতা \ বরগুনার তালতলী উপজেলার সকিনা ক্যাম্পের কোস্টগার্ড সদস্যরা সোমবার রাতে সুন্দরী কাঠ ভর্তি একটি ট্রলার আটক করেছে। আটককৃত ট্রলারের সুন্দরী কাঠগুলো সুন্দরবন থেকে পাচার করা হয়েছে।
নেত্রকোনায় ওরিয়েন্টেশন
নেত্রকোনা প্রতিনিধি \ মালয়েশিয়ায় জি টু জি পদ্ধতিতে কর্মী প্রেরণের লক্ষ্যে গতকাল মঙ্গলবার থেকে নেত্রকোনা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য উদ্যোক্তাদের ওরিয়েন্টেশন কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত এই ওরিয়েন্টেশন উদ্বোধন করেন জেলা প্রশাসক আনিস মাহমুদ।
সুনামগঞ্জে মতবিনিময় সভা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচনকে সামনে রেখে চেম্বারের সাবেক সভাপতি নূরুল হুদা মুকুটের নেতৃত্বাধীন প্যানেলের উদ্যোগে জগন্নাথপুর উপজেলার চেম্বার সদস্যদের সাথে মতবিনিময় সভা হয়েছে। সোমবার জগন্নাথপুর সাউথ পয়েন্ট একাডেমী মিলনায়তনে ব্যবসায়ী ছানু মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খাইরুল হুদা চপল, চেম্বারের পরিচালক ইসলাম উদ্দিন রনি।
দেবীগঞ্জে বিএনপির অনশন
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা \ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ সকল নেতা-কর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেবীগঞ্জে মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেবীগঞ্জ শাখা দেবীগঞ্জ বিজয় চত্বরে ৩ ঘন্টা অনশন ধর্মঘট পালন করেছে।
রূপগঞ্জে শীতবস্ত্র বিতরণ
রূপগঞ্জ সংবাদদাতা \ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ভুলতা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার শীতার্ত ও দরিদ্র জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভুলতা শাখার প্রধান মোঃ জাকির হোসেন। বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক কাঁচপুর শাখার এভিপি নুরুল করিম, গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান আবদুল মতিন।
কুলিয়ারচরে অবহিতকরণ কর্মশালা
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কুলিয়ারচর উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ গভর্ন্যাস প্রজেক্ট এর যৌথ উদ্যোগে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউপিজিপি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী।
রাবি সাংবাদিক সমিতির কমিটি গঠন
রাবি সংবাদদাতা \ রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ২০১৩-১৪ সালের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাবিসাস কার্যালয়ে গঠিত এ কমিটির সভাপতি পদে এনায়েত করিম (বাসস) ও সাধারণ সম্পাদক পদে আলীকে (বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম) মনোনিত করা হয়েছে।
ত্রিশালে ছাত্রদল নেতা কারাগারে
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ত্রিশালে হত্যা মামলায় হাজিরা দিতে গিয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কারাগারে। সোমবার ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল আদালতে জামিনের আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নবীনগরের নৌ-পথে মোবাইল কোর্ট
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার-নবীনগরে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর-ভৈরব, নবীনগর-নরসিংদী এই তিন নৌপথে ব্যবসায়িকভাবে চলাচলকারী স্পিডবোর্ডগুলোর উপর মোবাইল কোর্ট চালানো হয়। সোমবার সহকারী কমিশনার (ভূমি ) সন্দিপ কুমার সিংহ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনি আইন বহির্ভূতভাবে স্পিডবোর্ডে অতিরিক্ত যাত্রী বোঝাই, হেলমেট ও লাইফ কোট না থাকায় বোর্ড মালিক মোঃ জুনায়েদ মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিনদিনের জেল প্রদান করেন।
রাজৈরে ব্যবস্থাপনা অবহিতকরণ কর্মশালা
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা \ স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম প্রকল্পের উদ্যোগে সোমবার রাজৈরে আর্সেনিকোসিস রোগ নির্ণয় ও ব্যবস্থাপনা অবহিতকরণ কর্মশালার আয়োজন করে। রাজৈর ৫০ শয্যা হাসপাতালের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার হায়াত্ উদ দৌলা খানের সভাপতিত্বে জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করে।
দিনাজপুরে সিটিস্ক্যান বিভাগ উদ্বোধন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক-এর সভাপতিত্বে মঙ্গলবার সিটিস্ক্যান মেশিন ও প্যাথলজী বিভাগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম। উপস্থিত ছিলেন লিনা গ্রুপের চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার মিয়া।
আড়াইহাজারের আহত ব্যক্তির মৃত্যু
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজারে সংঘর্ষে আহত জব্বর (৪০) সোমবার রাতে মারা গেছে। প্রায় ৬ মাস আগে বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামে সংঘর্ষে রাজ্জাক প্রতিপক্ষের হামলায় আহত হয়েছিলেন। সে ওই গ্রামের খোরশেদ আলমের ছেলে। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এস আই) আশ্ররাফুজ্জামান জানান, জমি নিয়ে রাজ্জাকের সাথে প্রতিপক্ষের সংঘর্ষ হয়েছিল ৬ মাস আগে।
