গৌরনদীতে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, মামলা

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:৫৩
বিয়ের প্রলোভন দেখিয়ে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাঙ্গিলা গ্রামের এক কিশোরীকে ধর্ষণ করেছে এক যুবক। এ ঘটনায় গতকাল মঙ্গলবার মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, ওই গ্রামের কিশোরীর (১৬) সঙ্গে একই গ্রামের সোমেদ খানের পুত্র সালাম খান দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রলোভন দেখিয়ে গত রবিবার সন্ধ্যায় সালাম ওই কিশোরীকে বাড়ির পাশের পান বরজে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় সোমবার ওই গ্রামের মাতুব্বর ও ইউপি সদস্য সিরাজ খানের বাড়িতে এক সালিশ বৈঠক বসলেও ঘটনার কোন সুরাহা হয়নি। পরে গতকাল ধর্ষিতা কিশোরী বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। গৌরনদী থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।